Sunday, May 17, 2026

আগামী সপ্তাহেই মিলতে পারে করোনার প্রতিষেধক, তৈরি থাকতে বলা হয়েছে হাসপাতালগুলিকে

Date:

Share post:

লন্ডনবাসীর জন্য সুখবর। আগামী সপ্তাহেই শুরু হতে পারে অক্সফোর্ডের কোভিড টিকা। সংবাদ সংস্থা রয়টার্স এবং ব্রিটেনের প্রথম সারির ট্যাবলয়েড সান পত্রিকার খবর, আগামী ২ নভেম্বর, সোমবার থেকেই টিকা দেওয়া শুরু হতে পারে। সে দিন থেকেই ওই হাসপাতালকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন : আপামর দেশবাসীকে বিনামূল্যে করোনার টিকা, ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর

যদিও ওই হাসপাতালের নাম বা কত জনকে টিকা দেওয়া হবে, সে সব বিষয় এখনও স্পষ্ট নয়। তবে লন্ডনের ওই হাসপাতালকে নির্দিষ্ট তারিখ উল্লেখ করেও যাবতীয় বন্দোবস্ত করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

করোনা ভাইরাসের টিকা আবিষ্কারের জন্য উঠে পড়ে লেগেছে কয়েকটি দেশ। তার মধ্যে ভারত অন্যতম। করোনার ভ্যাকসিন তৈরির কাজে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ওষুধপ্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকা যৌথভাবে কাজ করছে৷ এপ্রিল মাসে অক্সফোর্ডের টিকার লাইসেন্স পায় অ্যাস্ট্রাজেনেকা। তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল বা পরীক্ষামূলক প্রয়োগের চূড়ান্ত পর্যায়ে রয়েছে এই টিকা। তবে ট্রায়ালের সময় কয়েকজন স্বেচ্ছাসেবকের দেহে কিছু সমস্যা দেখা দেওয়াতে মাঝে বেশ কিছু সময় বন্ধ রাখা হয় ভ্যাকসিনের ট্রায়াল।

আরও পড়ুন : পশুর শরীরে ভারত বায়োটেকের করোনা প্রতিষেধকে সাফল্য, কবে আসছে টিকা জানালো সংস্থা

অন্যদিকে ভারত বায়োটেক এবং আইসিএমআরের যৌথভাবে কোভ্যাক্সিন তৈরির ট্রায়ালের কাজ এখন খুব তাড়াতাড়ি তৃতীয় পর্যায়ে পড়তে চলেছে ৷

Related articles

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...