Wednesday, June 24, 2026

পশুর শরীরে ভারত বায়োটেকের করোনা প্রতিষেধকে সাফল্য, কবে আসছে টিকা জানালো সংস্থা

Date:

Share post:

দেশবাসীর জন্য সুখবর!

ভারত বায়োটেক দেশবাসীকে শোনালো এই খুশির খবর। শুক্রবারই অনুমতি মিলেছে তৃতীয় পর্যায়ের ট্রায়ালের। সঙ্গে ভারত বায়োটেক জানিয়েছে কবে এই টিকা বাজারে আসবে।

ভারত বায়োটেক জানাচ্ছে, দেশের ১০টি রাজ্যের ২৫টি জায়গায় হতে চলেছে এই ট্রায়াল। ১৮ বছর বয়সের বেশি স্বেচ্ছাসেবীদের ওপর এই পরীক্ষা চালানো হবে। মোট ২৮ হাজার ৫০০জন স্বেচ্ছাসেবীর উপর তারা কোভ্যাক্সিন প্রয়োগ করতে চলেছে এই পর্যায়ে। সঙ্গে তারা এও জানিয়েছে, ২০২১ সালের জুন মাসের মধ্যেই ‘কোভ্যাক্সিন’ বাজারে চলে আসবে। প্রথমিকভাবে ১৫ অগাস্ট এই ভ্যাকসিন বাজারে আসার কথা ছিল। পরে সরকারি আধিকারিকরা সংসদের স্ট্যান্ডিং কমিটিকে জানায় ২০২১-এর আগে এই ভ্যাকসিন তৈরি সম্ভব নয়।

পশুর শরীরে এই প্রতিষেধক প্রয়োগে সাফল্য মিলছে। ভারত বায়োটেকের তরফে জানানো হয়েছে, পশুর শরীরে এই ভ্যাকসিনের প্রয়োগে তারা সাফল্য পেয়েছে। এই ভ্যাকসিন পশুর শরীরে শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা তৈরি করেছে। যা করোনাভাইরাসের মতো ভাইরাস প্রতিরোধে সক্ষম।

এখনও পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৪২,৯৪৬,৪৪৬। মৃতের সংখ্যা ১,১৫৪,৮৬২। এর মধ্যে ভারতে আক্রান্তের সংখ্যা ৭,৮৬৪,৮১১ জন এবং মৃতের সংখ্যা ১,১৮,৫৬৭। তবে দেশে ধীরে ধীরে কমছে করোনা আক্রান্তের সংখ্যা৷ কমেছে মৃতের সংখ্যাও৷ গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ৩৭০ জন৷ মৃতের সংখ্যা ৬৫০ জন ৷ সুস্থ হয়ে উঠেছে ৬৭ হাজার ৫৪৯ জন৷

প্রসঙ্গত, বিশ্বজুড়ে ১০০-র বেশি ভ্যাকসিন তৈরির প্রক্রিয়া চলছে। দেশে ভারত বায়োটেক ছাড়াও আহমেদাবাদের জাইডার ক্যাডিলা করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি করছে৷ তাদের ভ্য়াকসিনের দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। এর মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ‘কোভিশিল্ড’ প্রতিষেধক অনেকটাই এগিয়ে।

আরও পড়ুন-করোনা ভ্যাকসিন পেতে প্রত্যেক ভারতবাসীর খরচ পড়বে ১৪৭ টাকা

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...