Wednesday, May 13, 2026

প্রয়াত ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদা, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রয়াত বিধানসভার ডেপুটি স্পিকার ও প্রাক্তন মন্ত্রী সুকুমার হাঁসদা। বয়স হয়েছিল ৬২ বছর। একাধিক সমস্যা নিয়ে গত ১০ অক্টোবর তিনি ভর্তি হন অ্যাপোলো হাসপাতালে।

আরও পড়ুন : রাজ্যের পুলিশ নিষ্ক্রিয়: অমিতকে নালিশ ধনকড়ের

বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, আগেই ক্যানসার থাবা বসিয়েছিল তাঁর শরীরে। চিকিৎসা চলাকালীন করোনা আক্রান্তও হন ডেপুটি স্পিকার। বেশ কিছুদিন লড়াইয়ের পরই হার মানলেন তিনি। বৃহস্পতিবার বেলা সাড়ে দশটা নাগাদ তাঁর মৃত্যু হয়।

সুকুমার হাঁসদার মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, সুকুমার হাঁসদার মৃত্যুতে তিনি গভীর শোকাহত। তাঁর পরিবার ও অনুগামীদের প্রতি সমবেদনা জানান মুখ্যমন্ত্রী। শোকস্তব্ধ রাজনৈতিক মহলও।

আরও পড়ুন : সফল ডায়ালিসিস, চিকিৎসায় সাড়া দিচ্ছেন সৌমিত্র

ঝাড়গ্রামের দুবারের বিধায়ক ছিলেন সুকুমার হাঁসদা। তিন বছর ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রীর দায়িত্বে। বর্তমানে বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি।

Related articles

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...

প্রার্থনা সংগীতে গাইতে হবে বন্দেমাতরম, স্কুলগুলিকে নির্দেশ শিক্ষা দফতরের 

জাতীয় সংগীত জনগনমণ-র পাশাপাশি স্কুলে প্রার্থনার সময় গাইতে হবে বন্দেমাতরমও (Vandemataram Song), রাজ্যের সব সরকারি স্কুলে নির্দেশিকা পাঠালো...

টুটু বোসের প্রয়াণে মর্মাহত মমতা, মোহনবাগান কর্তার পরিবারকে সমবেদনা অভিষেকের

৭৮ বছর বয়সে প্রয়াত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোস (Tutu Bose)। মঙ্গলবার রাতে...

অফিস টাইমে শিয়ালদহ শাখায় ব্যাহত রেল চলাচল, বিরক্ত যাত্রীরা 

বুধবার সকালে অফিস যাওয়ার পথে দুর্ভোগের শিকার শিয়ালদহ শাখার (Sealdah division) ট্রেন যাত্রীরা। দমদম স্টেশনে (Dumdum Station) ঢোকার...