Monday, May 25, 2026

চন্দননগরের ৩৩টি বারোয়ারি জগদ্ধাত্রী পুজোতে এবার ঘটপুজো হবে!

Date:

Share post:

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো মানেই আলোর রোশনাই , আর ডাকের সাজের সুউচ্চ প্রতিমা। কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ অন্যরকম। মহামারি পরিস্থিতিতে দুর্গাপুজোর মতোই চন্দননগরের জগদ্ধাত্রী পুজোতেও থাকছে একাধিক নিয়মবিধি ও বিশেষ সর্তকতা। আর সেই নিয়মবিধি মেনে চলতে চায় চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি। আর সেই কারণেই তারা বিভিন্ন পুজো কমিটির কাছে জানতে চেয়েছিল তাদের মতামত। সেই মতামত থেকেই উঠে এসেছে এক নয়া তথ্য।
এবার চন্দননগরের ৩৩ টি বারোয়ারি ঘট পুজো করবে বলে জানিয়েছে । এবং ১১৯ টি কমিটি চিরাচরিত স্বাভাবিক উচ্চতার প্রতিমা পুজো করবে বলে জানিয়েছে।
চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকদের সঙ্গে কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির বৈঠকে বারোয়ারিগুলির প্রতিনিধিরা তাদের মতামত জানান।
তারা জানান, দুর্গাপুজোর সময় কলকাতা হাইকোর্টের দেওয়া গাইডলাইন মেনেই এবার জগদ্ধাত্রী পুজো হবে।
দুর্গাপুজোর  মতোই  জগদ্ধাত্রী পুজোতেও দর্শনার্থীদের মণ্ডপে প্রবেশকরতে দেওয়া হবেনা।
এমনকি পুজো মণ্ডপের দশ মিটার আগেই ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হবে দর্শনার্থীদের।
এছাড়া রাজ্য সরকারের নির্দেশিত সমস্ত স্বাস্থ্যবিধি ও নির্দেশাবলি মানা হবে।
কারণ, সাধারণ পুজো হলেই দর্শকদের ভিড় হবে। তাতে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা ।
চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটি এর আগে এক বৈঠক করে বলেছিল, বিষয়টি সম্পূর্ণভাবে পুজো কমিটিগুলির নিজস্ব বিষয়।  যদি তারা চান তাহলে মূর্তিপুজো করতে পারেন।
তবে সেক্ষেত্রে জগদ্ধাত্রী প্রতিমার স্বাভাবিক উচ্চতা কমানো চলবে না।
কম উচ্চতার প্রতিমা করা যাবে না। আর যারা চান না তারা ঘটপুজো করতে পারেন।
চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির সাধারণ সম্পাদক শুভজিৎ সাউ জানিয়েছেন , “দুর্গাপুজোর সময় সরকার ও আদালত যে গাইডলাইন দিয়েছে তা মেনেই এখানে জগদ্ধাত্রী পুজো হবে। প্রত্যেক মণ্ডপের ১০ মিটার আগেই ব্যারিকেড করে দেওয়া হবে।”

Related articles

IPL: রাহানে-নায়ারে মোহভঙ্গ! নাইটদের নয়া নেতা হবেন টিম তারকা অল-রাউন্ডার?

নিলামে ভালো দল গড়েও আইপিএলের(IPL) গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে কেকেআরকে(KKR)। চোট-আঘাতের সমস্যার সঙ্গে ক্রিকেটারদের ব্যর্থতাও প্লে-অফের...

রিজার্ভ ব্যাঙ্কের বিপুল পরিমাণ টাকা চুরি মোদিরাজ্যের সরকারি ব্যাঙ্কের কর্মীর

গুজরাতের(Gujarat) আহমেদাবাদ থেকে এক সরকারি ব্যাঙ্কের কর্মীকে আরবিআই(RBI) থেকে ৮.৭ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার করে পুলিশ।...

পুর কমিশনারকে হেনস্থার অভিযোগ, বৈশ্বানরকে তলব করল নিউমার্কেট থানা

পুর কমিশনারকে হেনস্থার অভিযোগ। মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায়কে (Baishwanor Chatterjee) তলব করল নিউমার্কেট থানার (New Market PS) পুলিশ।...

পদ ছেড়েও নেত্রীকে সমর্থন! কাকলির পোস্ট ঘিরে বিতর্ক

একের পর এক দলের বিরুদ্ধ-পদক্ষেপ। কখনও পদ থেকে সরিয়ে দেওয়ায় প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ। আবার কখনও নিজেই দলের দেওয়া...