Monday, June 15, 2026

স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক? গুলি করে খুনের চেষ্টা স্বামীর

Date:

Share post:

বিবাহ বহির্ভূত সম্পর্কের জের। পরকীয়া সন্দেহে স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্ত্রী। সেখান থেকে কোনওরকমে পালিয়ে সোজা তিলজলা থানায় ছুটে যান মহিলা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শৌচালয়ে জলের ট্যাঙ্কের পাশ থেকে দু’টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। ঘটনার পর থেকেই স্বামী পলাতক।

কিন্তু কেন স্ত্রী-কে গুলি করার মতো কাজ কেন করতে গেলেন স্বামী? প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে ওই দম্পতির মধ্যে বহুদিন ধরেই অশান্তি হত। এদিন তা চরম আকারে পৌঁছায়।

আরও পড়ুন: গলা কেটে নৃশংস খুন, ফ্রান্সে গির্জা চত্বরে নিহত মহিলা-সহ ৩

অভিযুক্তের স্ত্রী জানিয়েছেন, আজ, বৃহস্পতিবার তিনি তাঁর এক বন্ধুর বাড়িতে ছিলেন। হঠাৎ ফোন করেন তাঁর স্বামী। বাড়ি ফিরতেই অশান্তি শুরু হয়। ঝগড়ার মাঝে হঠাৎ তাঁকে লক্ষ্য করে গুলি চালায় স্বামী।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...