Tuesday, May 26, 2026

মল্লারপুর কাণ্ডে নয়া মোড়: নিজেদের মত থেকে ১৮০ ডিগ্রি ঘুরলেন বাবা-মা

Date:

Share post:

মল্লারপুর কাণ্ডে নয়া মোড়। আত্মহত্যাই করেছে ছেলে-১৮০ ডিগ্রি ঘুরে মত মৃতের বাবা-মায়ের। অভিভাবকদের শিখিয়ে পড়িয়ে বলাচ্ছে শাসকদল- অভিযোগ বিজেপির। যদিও সেই অভিযোগ অস্বীকার করেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

মল্লারপুরে পুলিশ হেফাজতে নাবালকের মৃত্যুর অভিযোগ তুলে শুক্রবার সকাল থেকেই সরগরম রাজ্য রাজনীতি। মৃত কিশোরের পরিবার তাদের দলের সমর্থক বলে দাবি বিজেপির। আর পুলিশের দাবি, আত্মহত্যা করেছে ওই কিশোর। আর পুলিশের দাবিকে সমর্থন করলেন সন্তানহারা বাবা-মা। তাঁদের দাবি, ছেলে আত্মহত্যা করেছে। আর মৃতের পরিবারের এই দাবিতেই ফের রাজনৈতিক চাপান-উতোর।

শিখিয়ে পড়িয়ে দিয়েছে শাসকদল- দাবি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। মা-বাবা উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেন দিলীপ।

যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপির জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁর অভিযোগ, বিজেপি মিথ্যা বলছে।

আরও পড়ুন- নতুন প্রজন্মের হাত ধরে আজও চিরন্তন উত্তম কুমারের বাড়ির লক্ষ্মীপুজো

 

Related articles

কলকাতা বিমানবন্দরে কাজ চলাকালীন ছিঁড়ে পড়ল লিফট, গুরুতর আহত তিন কর্মী

কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) বড়সড় বিপত্তি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার, বিমানবন্দরের ভিতরের ৩৪ নম্বর লিফটে (Elevator number 34)...

আইন ভাঙছে বিজেপির শাসক: হকারদের উপর বুলডোজার রাজনীতিতে সরব মমতা

রাজ্যের আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অথচ তাঁর হাতেই হচ্ছে দেশের আইনভঙ্গ। আন্তর্জাতিক হকার দিবসে...

১২ দিন লড়াইয়ের শেষে হার আয়ুষের, স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের 

স্কুলে অসুস্থ হয়ে পড়ার পরও সময়মত চিকিৎসা না পাওয়ায় মৃত্যু হল নেতাজিনগরের তৃতীয় শ্রেণীর ছাত্র (Third-grade student from...

বিশেষ বিশেষ সাংসদদের ডাকব: সমন্বয়ের বার্তা দিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের ১ সাংসদ-৬ বিধায়ক

নজরে উন্নয়ন। শাসক-বিরোধী সব জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করলেন নদিয়ার (Nadia) কল্যাণীর এপিজে আবদুল কালাম প্রেক্ষাগৃহে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী...