Friday, April 24, 2026

২৫ বছরের মধ্যে সোনার চাহিদা এখন সবচেয়ে কম!

Date:

Share post:

গত ২৫ বছরের মধ্যে সোনার চাহিদা এখন সর্বনিম্নে পৌঁছে গিয়েছে। ক্রমশ পড়ছে সোনার বাজার। একদিকে বিক্রি কম, অন্যদিকে সোনার প্রতি চাহিদা কমছে ক্রেতাদের। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের ভারতের ম্যানেজিং ডিরেক্টর সাম্প্রতিক এক সমীক্ষার ভিত্তিতে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, সমীক্ষার হিসেব বলছে গত ২৫ বছরে এই প্রথম সর্বনিম্নে সোনার বিক্রি এবং সোনার চাহিদা দুটোই। এমনকী উৎসবের মরশুমেও ভালো বিক্রি হয়নি সোনা। ২০২০ সালের প্রথম ত্রৈমাসিকে সোনার চাহিদা ছিল ২৫২ টন। যা গত বছরের তুলনায় ৪৯ শতাংশ কম। ২০১৯ সালের প্রথম ত্রৈমাসিকে সোনার চাহিদা ছিল ৪৯৬ টন। ২০২০ সালের শেষ ত্রৈমাসিক শেষ হওয়ার আগেই গোল্ড কাউন্সিলের মতে, ১৯৯৫ সালের পর থেকে এই প্রথম ভারতে সর্বনিম্নে সোনার চাহিদা।

গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, ১৯৯৫ সালে সোনার চাহিদা সর্বনিম্নে পৌঁছেছিল। ১৯৯৫ সালে সোনা বিক্রি হয়েছিল ৪৬২ টন। বিশেষজ্ঞরা বলছেন, ২০২০ সালের শেষ ত্রৈমাসিকে যদি আরও ২০০ টন সোনা বিক্রিও হয়, তবু ১৯৯৫ সাল থেকে কম বিক্রির রেকর্ড তৈরি হবে।

আরও পড়ুন: Big Breaking: মন্ত্রিত্ব ছাড়বেন কালীপুজোর পর, তৃণমূল ছাড়ার মুখেই শুভেন্দু

গোল্ড কাউন্সিলের হিসেব, ১৯৯৫ সালে যেখানে সোনার চাহিদা ছিল ৪৬২ টন, সেখানে ২০২০ সালে ৪৫২ টন সোনার চাহিদা দেখা গিয়েছে। অক্টোবর মাসে বছরের সর্বাধিক সোনা বিক্রির রেকর্ড থাকে। অথচ এবছর মোট বিক্রির মাত্র ৬০ থেকে ৭৫ শতাংশ বিক্রি হয়েছে। তবে শুধু ভারত নয়, বিশ্ব জুড়েই সোনার চাহিদা এখন নিম্নমুখী। ২০২০ সালে বিশ্ব বাজারে প্রায় ১৯ শতাংশ কম চাহিদা রয়েছে সোনার।

Related articles

কেক কেটেও খেলেন না অর্জুন, জন্মদিনে ভক্তদের খুশি করলেন সচিন

ক্যালেন্ডারের পাতা বলছে আজ ২৪ এপ্রিল, ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরের(Sachin Tendulkar) জন্মদিন। শুক্রবার ৫৩ তম জন্মদিন সেলিব্রেট করছেন...

টলিপাড়ায় দুঃসংবাদ, চিরঘুমের দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান অভিনেতা

শুক্রবারের সকালে টলিউডে দুঃসংবাদ। না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা বিপ্লব দাশগুপ্ত (Biplab Dasgupta)। ৭৫ বছর বয়সী...

মনিপুরে গিয়ে ছবি তুলুন: মোদির নৌকাভ্রমণ নিয়ে মোক্ষম খোঁচা কুণালের, প্রথমদফা নিয়ে শাহকে কটাক্ষ

ভোরের কলকাতায় হুগলি নদীতে ক্যামেরা হাতে নৌকাবিহার প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। রাজ্যে দ্বিতীয় দফার প্রচারের মাঝে শুক্রবার...

শান্তি বৈঠকে টালবাহানা তেহরানের, হরমুজে ইরানি জাহাজে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের!

প্রথম দফার আলোচনা কার্যত ভেস্তে গেছে, দ্বিতীয় দফায় আমেরিকা- ইরানের এক টেবিলে বসার সম্ভাবনার (US- Iran Peace Talk)...