Friday, June 5, 2026

বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির উপায় খুঁজতে অনুরোধ করলেন প্রধানমন্ত্রী

Date:

Share post:

খায়রুল আলম (ঢাকা) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সারাদেশের আদালতে ৩৭ লাখ ৯৪ হাজার ৯০৮টি মামলা বিচারাধীন। এ সব মামলার দীর্ঘসূত্রিতা কমিয়ে দ্রুততম সময়ে রায় দেওয়ার উপায় বের করার জন্য বিচারক ও আইনজীবীসহ সবার প্রতি অনুরোধ জানিয়েছেন। সরকারের পক্ষ থেকে কোনো কিছু করার প্রয়োজন হলে তা করা হবে কিন্তু এতগুলো মামলা এভাবে পড়ে থাকুক তা চায় না। খুব অল্প সময়ে অল্প খরচে ভোগান্তিমুক্ত বিচার পেতে পারে, সে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বুধবার ঢাকায় নবনির্মিত চিফ জুডিশিয়াল আদালত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হোন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, আদালতের রায় সম্ভব হলে বাংলায় লেখার কিংবা ইংরেজিতে লিখলেও তা ট্রান্সলেটরের মাধ্যমে বাংলায় লিখিয়ে রায়টি বিচারপ্রার্থীর কাছে দিলে তিনি কী বিচার পেলেন তা দেখার সুযোগ পাবেন। অনেকদিন ধরে বিচারকরা ইংরেজিতে রায় লিখে অভ্যস্ত হয়ে গেছেন। হুট করে বাংলায় রায় লেখার কথা বলাটাও ঠিক হবে না। তবে ট্রান্সলেটর নিয়োগ দিয়ে তা বাংলায় রূপান্তর করে তা প্রচারেরও ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

আরও পড়ুন-উদ্বাস্তুদের পাট্টা বিলি, ‘স্বাস্থ্যসাথী’র আওতায় ডোকরা-ছৌ শিল্পী-তাঁতিরা: মুখ্যমন্ত্রী

Related articles

সন্দীপনদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কার, স্বর্ণকমলের ‘কুকথা’য় FIR দায়ের

তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে এলাকাবাসীর বিক্ষোভে ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। বৃহস্পতিবারের ঘটনা...

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

টলিপাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি, দাদাগিরি দেখানোর অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার...

বিধায়ক ভাঙানোর রাজনীতি! খেলা আরও অনেক বাকি

রন্তিদেব সেনগুপ্ত সাক্ষাৎকারটি যে নিতান্তই সৌজন্যমূলক ছিল না , ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই আটান্নজন বিধায়ককে নিয়ে বিধানসভার স্পিকারের কাছে হাজির...

ঢাল নেই, তলোয়ার নেই! নিধিরাম সর্দার হয়ে থাকতে না চেয়ে মেয়র পদ ছাড়লেন ফিরহাদ

মেয়র পদে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শুক্রবার চেয়ারপার্সন মালা রায়ের (Mala Ray) কাছে ইস্তফাপত্র জমা দেন...