Friday, June 26, 2026

উদ্বাস্তুদের পাট্টা বিলি, ‘স্বাস্থ্যসাথী’র আওতায় ডোকরা-ছৌ শিল্পী-তাঁতিরা: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

উদ্বাস্তুদের জমির পাট্টা বিলি মুখ্যমন্ত্রীর। ১.২৫ লক্ষ পাট্টা দেওয়া হবে। প্রথম দফায় ২৫ হাজার পাট্টা বিলি হয় বুধবার। তপশিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণির উন্নয়নে পর্ষদ গঠন। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের স্বরাষ্ট্র সচিব জানান, বাংলার বাসিন্দা হলে প্রমাণপত্র দেখালে জন্মসূত্রেই কাস্ট সার্টিফিকেট পাওয়া যাবে। বাবার পরিবারের একজন যদি শংসাপত্র পায় তা দিয়েই সবার কাজ হবে।

সাংবাদিক বৈঠক থেকে রাজ্যের ডোকরা, ছৌ শিল্পী ও তাঁতিদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কঠিন অসুখ হলে ৫ লক্ষ টাকা পরিবারপিছু দেওয়া হবে। সাধারণ অসুখে দেড় লক্ষ টাকা পাওয়া যাবে। সরকারি হাসপাতাল ছাড়াও বেসরকারি হাসপাতাল এবং রাজ্যের বাইরে ভেলোরেও এই স্বাস্থ্যসাথী কার্ড-এর মাধ্যমে চিকিৎসা করানো যাবে।

বাঁকুড়া, পুরুলিয়া ও নদিয়ায় তপশিলি উপজাতিদের জন্য হবে কমিউনিটি হল। দাবি মেনে, কীর্তনের জন্য আলাদা অ্যাকাডেমি তৈরির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। চণ্ডীদাসের নামে বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হবে।

আরও পড়ুন-মতুয়াদের পাশে আছি, ভোটের আগে কেউ উড়ে এসে জুড়ে বসছে: কটাক্ষ মমতার

Related articles

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...