Wednesday, June 24, 2026

ফের ঝাড়ফুঁকে প্রাণ গেল শিশুর!

Date:

Share post:

ফের ঝাড়ফুঁকের বলি এক শিশু। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার পাগলা ঘাট এলাকায়।শিশুর নাম নিশা মণ্ডল। বয়স দশ মাস। নিশার বাবা রাজকুমার মণ্ডল জানান, সে ঘুমিয়ে ছিল। সেই সময় তাঁদের নজরে পড়ে পায়ের কিছু অংশ ফোলা। এরপরই নিশাকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান তাঁরা। কিন্তু সেখানে ঝাড়ফুঁক করানোর পর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তখন শিশুটিকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন- মতুয়াদের পাশে আছি, ভোটের আগে কেউ উড়ে এসে জুড়ে বসছে: কটাক্ষ মমতার

মঙ্গলবার, রাতে সেখানেই মৃত্যু হয় ওই শিশুর। বিষাক্ত পোকার কামড়েই মৃত্যু হয়েছে বলে মত চিকিৎসকদের। একবিংশ শতকেও পোকার কামড়ের জন্য চিকিৎসকের কাছে না নিয়ে গিয়ে ওঝার কাছে নিয়ে যাওয়ার ঘটনায় হতাশ চিকিৎসক তথা স্থানীয় বিজ্ঞানমনস্ক মানুষ। প্রশাসনের তরফে এত প্রচারের পরেও সচেতনতা বাড়ছে না বলেই মত সকলের।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...