Wednesday, June 24, 2026

ব্যাপক জলকষ্টে ভুগতে চলেছে কলকাতা-সহ একাধিক শহর, বলছে সমীক্ষা

Date:

Share post:

কলকাতাবাসীর জন্য খারাপ খবর!

সত্যিই খারাপ খবর। ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে চলেছে সারা পৃথিবীর বেশ কয়েকটি শহর। তার মধ্যে নাম রয়েছে কলকাতারও। ২০৫০ সালের মধ্যে জলকষ্টে ভুগতে হবে শহরবাসীকে। এমনই বলছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড (WWF)-এর সমীক্ষা।

জানা যাচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড Water Risk Filter বা ওয়াটার রিস্ক ফিল্টার নামে একটি সমীক্ষা চালায় ওই সংস্থা। তাতে দেখা গিয়েছে, ২০৫০ সালের মধ্যে বিশ্বের ১০০টি শহরে ব্যপক জলসংকটে ভুগতে হবে ৩৫ কোটি মানুষকে। সমীক্ষায় জানানো হয়েছে, ভারতের শহরগুলির মধ্যে যেসব শহরগুলি সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে সেগুলি হল কলকাতা, দিল্লি, মুম্বই, জয়পুর, ইন্দোর, অমৃতসর, পুনে, শ্রীনগর, বেঙ্গালুরু, কোঝিকোড় ও বিশাখাপত্তনম। জানা গিয়েছে, তালিকায় থাকা প্রায় ৫০ শতাংশ শহরই চিনে অবস্থিত। WWF ইন্ডিয়ার-র এক কর্তা সেজাল ওয়ারার জানিয়েছেন, “দেশের ভবিষ্যৎ নির্ভর করছে শহরের উপর। দ্রুতহারে নগরায়ণ শুরু হয়েছে ভারতে। ফলে দেশের উন্নয়ন ও স্থায়িত্ব তাদের উপরেই বেশি নির্ভরশীল হয়ে পড়ছে। তাই শহরে বেশি করে জলাশয় ও জলাভূমির সংরক্ষণ করা একান্তই প্রয়োজন।” প্রসঙ্গত, বিগত কয়েক বছর ধরেই চেন্নাইয়ের মতো শহরে জল সরবরাহের ব্যাপক সমস্যা দেখা গিয়েছে।

তবে এর থেকে কি বাঁচার কোনও উপায় নেই?

গবেষকদের মতে, এখন থেকেই যদি আপৎকা‌লীন পরিস্থিতিতে সঠিক ও কঠোর পদক্ষেপ করা যায় তাহলে এই বিপদ থেকে মুক্তি মিলতে পারে। এর মধ্যে অন্যতম হল পরিকল্পনা অনুযায়ী নগর রূপায়ণ এবং জলাশয় সংরক্ষণ। এছাড়াও জল সংরক্ষণ ও জলের খরচ হ্রাসের মতো পদক্ষেপও কার্যকরী হতে পারে বলে মনে করা হচ্ছে। আগামিদিনে সাবধানতা অবলম্বন না করলে বিপদ যে আরও বাড়বে তা ধরে নেওয়াই যায়।

আরও পড়ুন-বিহারে পদ্ম ঝরলে বঙ্গের দলবদলও বিশ বাঁও জলে, কণাদ দাশগুপ্তর কলম

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...