Tuesday, March 17, 2026

রোহিতের কাছে দেশের চেয়েও কি আইপিএল গুরুত্বপূর্ণ, প্রশ্ন বেঙ্গসরকারের

Date:

Share post:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ শুরু হতে এখনও তিন সপ্তাহ বাকি। চোটের জন্য সেই সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন রোহিত শর্মা। অথচ দল ঘোষণার এক সপ্তাহের মধ্যেই রোহিতকে দেখা গিয়েছে যে তিনি বহাল তবিয়তে নিজের ফ্র্যাঞ্চাইজি দল মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন এবং অধিনায়কত্ব করছেন। আর সেটা নিয়েই প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন নির্বাচক প্রধান দিলীপ বেঙ্গসরকার। তাঁর প্রশ্ন, রোহিতের কাছে কি জাতীয় দলের জার্সিতে খেলার থেকেও আইপিএলে খেলাটা বেশি গুরুত্বপূর্ণ? নাকি তাঁর ফিটনেস নিয়ে বোর্ডের ফিজিও কোনও ‘ভুল’ করছেন?
গত সপ্তাহের গোড়ার দিকে অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণার সময় নির্বাচকরা জানিয়েছিলেন, রোহিত এবং ইশান্তের ফিটনেসের উপর নজর রাখা হচ্ছে, ফিট হলে তাঁরা অস্ট্রেলিয়া যাবেন। কিন্তু দল ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই মুম্বই ইন্ডিয়ান্সের তরফে হিটম্যানের অনুশীলন করার ভিডিও প্রকাশ করা হয়। তাতে দেখা যায় বেশ সাবলীলভাবেই ব্যাট করছেন মুম্বইয়ের অধিনায়ক। হ্যামস্ট্রিং সমস্যার চিহ্নমাত্র নেই। তারপর থেকেই প্রশ্ন ওঠা শুরু করে, তাহলে কীসের ভিত্তিতে বাদ পড়লেন টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন? আইপিএলের শেষ লিগ ম্যাচে তাঁকে খেলতে দেখার পর সেই প্রশ্ন আরও জোরালো হচ্ছে। সমর্থকরা বলছেন, রোহিত যদি আনফিটই হবেন, তাহলে তো আইপিএল থেকেই ছিটকে যাওয়ার কথা তাঁর। কিন্তু তিনি তো দিব্যি খেললেন।
আর এখানেই প্রশ্ন দিলীপ বেঙ্গসরকারের। তিনি বলছেন, ‘‌উদ্ভট লাগছে, টিম ইন্ডিয়ার সবচেয়ে প্রতিভাবান ব্যাটসম্যান, যাকে কিনা কয়েকদিন আগেই আনফিট ঘোষণা করা হয়েছিল, ফিট না থাকায় যে অস্ট্রেলিয়ার সফরে যেতে পারলেন না, তিনিই এখন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন এবং অধিনায়কত্ব করছেন। এখন প্রশ্ন হল, আইপিএল কি জাতীয় দলের হয়ে খেলার থেকেও বেশি গুরুত্বপূর্ণ? দেশের হয়ে খেলার থেকেও কি ক্লাবের হয়ে খেলাটা বেশি জরুরি? বোর্ডের এটা নিয়ে পদক্ষেপ করা উচিত। নাকি বোর্ডের ফিজিওই রোহিতের চোট সম্পর্কে সঠিক অনুমান করতে পারেননি?
একাধিক প্রশ্ন তুলে দিয়েছেন দেশের প্রাক্তন অধিনায়ক। কিন্তু এই মুহূর্তে সেই প্রশ্নের জবাব দেওয়ার কেউ নেই।

spot_img

Related articles

ভোটের দিনে পরীক্ষা স্থগিত, সিইউ-র সূচিতে বদল

প্রথম দফার ভোটের দিন পরীক্ষার সূচিতে বদল আনতে বাধ্য হল কলকাতা বিশ্ববিদ্যালয়। ২২, ২৩ ও ২৪ এপ্রিল নির্ধারিত...

নজিরবিহীন নজরদারি, দিল্লি থেকে আসা ১,১১১ পর্যবেক্ষকের তালিকায় শীর্ষে বাংলা

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত...

কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছিলেন! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই নেট নাগরিকদের খোঁচা ইমনের

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে নেটজনতার জল্পনার জবাব দিলেন গায়িকা ইমন চট্টোপাধ্যায়...

IPL: অধিনায়ক রাহানেতেই আস্থা, বুধেই মহড়া শুরু নাইটদের

বুধবার থেকেই আইপিএলের(IPL) প্রস্তুতি শুরু করছে কেকেআর(KKR)। চলতি মরশুমেও অজিঙ্ক রাহানের উপরই অধিনায়কত্বের দায়িত্ব দিলেন কেকেআর(KKR) থিঙ্ক ট্যাঙ্ক।...