Thursday, May 14, 2026

পরাজিত ট্রাম্প হোয়াইট হাউস ছাড়লেই ডিভোর্সের পথে হাঁটবেন মেলানিয়া!

Date:

Share post:

অনেক লড়াই করে, হুঙ্কার ছেড়েও শেষরক্ষা হয়নি। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে শেষপর্যন্ত হারের মুখই দেখতে হয়েছে। হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প এখন খনিকের অতিথি তিনি। সত্যি, সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ডোনাল্ড ট্রাম্পের। গোদের উপর বিষ ফোঁড়ার মতো নাকি এবার বিবাহ বিচ্ছেদ হতে চলেছে সদ্য পরাজিত ট্রাম্পের। ট্রাম্প ঘনিষ্ঠ হোয়াইট হাউসের এক প্রাক্তন আধিকারিক এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন।

ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়ার মধ্যে দ্রুত সম্পর্কে ছেদ পড়তে চলেছে। বিষয়টি নাকি অনেক দূর গড়িয়ে গিয়েছে। ওই আধিকারিক জানিয়েছেন, বিবাহ বিচ্ছেদের জন্য কার্যত দিন গুনছেন বিদায়ী ফার্স্ট লেডি। হোয়াইট হাউস থেকে বেরোলেই বিচ্ছেদ হবে তাঁদের।

কিন্তু এখনই কেন সম্পর্ক চুকিয়ে দিচ্ছেন না? হোয়াইট হাউসের “পাবলিক লিয়াজঁ” দফতরের প্রাক্তন আধিকারিক নিউম্যানের দাবি, হোয়াইট হাউসে থাকাকালীন বিচ্ছেদ হলে ক্ষমতার অপব্যবহার করে তাঁর স্বামী ক্ষতি করবেন বলে আশঙ্কা করছেন মেলানিয়া। তাই আপাতত অপেক্ষায় রয়েছেন।

আরও পড়ুন:বাংলা সিটিজেন্স ফোরামের সভা জমিয়ে দিলেন রুদ্রনীল

আরও জানা গিয়েছে, সন্তান ব্যারনের ভবিষ্যৎ নিয়েও চিন্তিত তাঁর মা। সম্পত্তির ভাগে ব্যারনের সমান অধিকার থাকা নিয়ে ধনকুবের স্বামীর সঙ্গে দীর্ঘ দর কষাকষি হয়েছে মেলানিয়ার। প্রাক্তন স্ত্রী মার্লা মেপলসের সঙ্গে একটি চুক্তি রয়েছে বিদায়ী প্রেসিডেন্টের। তা অনুযায়ী, দ্বিতীয় স্ত্রী মার্লা প্রাক্তন স্বামীর সমালোচনা করে প্রকাশ্যে কিছু বলতে পারবেন না বা বইও লিখতে পারবেন না। মেলানিয়াও এরকমই শর্তাধীন চুক্তিপত্রে স্বাক্ষর করতে রাজি হয়েছেন বলেও দাবি করা হচ্ছে ট্রাম্পের তরফে।

Related articles

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...