Saturday, March 14, 2026

ধনতেরাসের পরেই ঊর্ধ্বমুখী সোনা, বৃদ্ধি রুপোর দামেও

Date:

Share post:

ধনতেরাসের পরে ফের বাড়তে শুরু করেছে সোনার দাম। একইভাবে বাড়ছে রুপোর দামও। গত কয়েকদিন ওঠানামা করছে সোনা এবং রুপোর দাম। রবিবারের বাজারে ফের বৃদ্ধি পেয়েছে সোনার দাম। একই সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে যাচ্ছে রুপোর দাম। এদিকে সামনে বিয়ের মরশুমে। এই অবস্থায় সোনা এবং রুপোর দাম বৃদ্ধিতে চিন্তায় মধ্যবিত্তরা।

রবিবারের বাজারে-

পাকা সোনা (১০ গ্রাম) ৫১,৮৩০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৯,১৭০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৯,৯১০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৪,৩০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৪,৪০০ টাকা


শনিবার ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম ছিল ৫১,৪৪০ টাকা। গতকালের তুলনায় দাম বেড়েছে ৩৯০ টাকা। এদিন ২২ ক্যারেট ১০ গ্রাম গহনা সোনার দাম বেড়েছে ৩৭০ টাকা । গতকাল দাম ছিল ৪৮, ৮০০ টাকা। শনিবার ২২ ক্যারেট ১০ গ্রাম হলমার্ক গহনা সোনার দাম ছিল ৪৯,৫৩০ টাকা। আজ দাম বেড়েছে ৩৮০ টাকা। শনিবারের তুলনায় আজ রবিবার প্রতি কেজি রুপোর বাট এর দাম বেড়েছে ৮৮০ টাকা। গতকাল দাম ছিল ৬৩,৪২০ টাকা। ৮৮০ টাকা দাম বেড়েছে প্রতি কেজি খুচরো রুপোর।

আরও পড়ুন:১৫ নভেম্বর, রবিবারের বাজার দর

spot_img

Related articles

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...