Wednesday, June 24, 2026

ভূমিকম্পে কেঁপে উঠল সুমাত্রা, কম্পনের মাত্রা ৪.৩

Date:

Share post:

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার উপকূল। জানা গিয়েছে, পশ্চিম সুমাত্রা প্রদেশে মঙ্গলবার ভূমিকম্প অনুভূত হয়। ইন্দোনেশিয়ার মেট্রোলজিক্যাল, ক্লাইমাটোলজি অ্যান্ড জিওগ্রাফিকাল এজেন্সি জানিয়েছে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩ ম্যাগনিটিউড।


মেট্রোলজিক্যাল, ক্লাইমাটোলজি অ্যান্ড জিওগ্রাফিকাল এজেন্সি সূত্রে খবর ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরে ভূমিকম্পের উৎস। তবে ভূমিকম্প অনুভূত হলেও সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি।

এদিকে গত কয়েকদিন আগেই ভূমিকম্পে কেঁপে ওঠে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তার আগে ভারতের মেঘালয়ে কম্পন অনুভূত হয়। নংপোহ-এর কাছে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৪
অবশ্য হিমালয়ের এলাকা জুড়ে বড় মাপের ভূমিকম্পের আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। ইতিমধ্যেই এব্যাপারে সতর্ক বার্তা শুনিয়েছেন তাঁরা। সেখানে রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা হতে পারে ৮।

এই ভূমিকম্প হলে ব্যাপক ক্ষয়ক্ষতির হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের। ভূমিকম্প হলে কেঁপে উঠবে ভারত ও পাকিস্তানের বেশ কিছু এলাকা। জানা গিয়েছে, গবেষণার ভিত্তিতে এই তথ্য পেয়েছেন তাঁরা। যদিও এই ভূমিকম্প নিয়ে সুনির্দিষ্ট কোনও দিনের কথা বিজ্ঞানীরা জানাননি।

আরও পড়ুন:সোনায় মোড়া শ’খানেক কফিন, মহামারির মিশরে পর্যটন ঘুরে দাঁড়ানোর আশা

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...