Thursday, May 14, 2026

উত্তর ভারতে প্রবল তুষারপাত, বরফে শ্বেতশুভ্র কেদারনাথ, চামোলি!

Date:

Share post:

কোভিডের ধাক্কায় রীতিমতো ধুঁকছে উত্তর ভারতের পর্যটন শিল্প। সেই পরিস্থিতি থেকে শীতে ঘুরে দাঁড়ানোর আশা করেছিল হোটেল-লজ থেকে পর্যটনের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যবসা। এমন পরিস্থিতিতে মরসুমের শুরুতেই উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় তুষারপাত শুরু হয়েছে । তার মধ্যে কোনও কোনও এলাকা প্রথম তুষারপাতও দেখেছে। রুদ্রপ্রয়াগের চোপতায় মঙ্গলবারই প্রথম বরফ পড়েছে। তাতে উচ্ছ্বসিত পর্যটকরা। চামোলি জেলার বদ্রীনাথ মন্দির সংলগ্ন এলাকা ঢাকা পড়েছে বরফের চাদরে।
বরফের চাদরে ঢেকেছে কেদারনাথ মন্দির। অবিরাম তুষারপাত চলছে কেদারনাথ মন্দির সহ উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায়।
গতকালই পুজো পাঠের পর এবছরের জন্য বন্ধ করা হয়েছে কেদারনাথ মন্দিরের দরজা। শেষদিনের পুজো দেখতে হাজির হয়েছিলেন বহু শিব ভক্ত ও দর্শনার্থী।
জাতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন উত্তরাখণ্ডের উত্তরকাশি, রুদ্রপ্রয়াগ, চামোলি, বাগেশ্বর, পিথোরাগড়, তেহড়ি, দেরাদুন সহ বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বরফে ঢাকা পড়েছে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের একাধিক জায়গা।জম্মুর ডোডা ও কিশতোয়ার জেলায় শুরু হয়েছে বৃষ্টি।
পিরপাঞ্জালে তুষারপাতের জন্য বন্ধ হয়ে গিয়েছে রাজৌরির মুঘল রোড।
মঙ্গলবার সকালে হেলিকপ্টারে চেপে গৌচর থেকে উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবস্থিত বদ্রিনাথের উদ্দেশে রওনা দেন যোগী আদিত্যনাথ ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। মন্দিরে পুজো দেন দুই রাজ্যের মুখ্যমন্ত্রী। যদিও প্রবল তুষারপাত সমস্যায় পর্যটকরা।

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...