Sunday, May 17, 2026

সুপ্রিম কোর্টে আবেদন খারিজ,ত্রিপুরার নতুন ডিজিপি হলেন ভিএস যাদব

Date:

Share post:

ত্রিপুরার নতুন ডিজিপি পদে নিযুক্ত হলেন ভিএস যাদব। গত জানুয়ারি মাসে একে শুক্লা অবসর নিয়েছিলেন। তারপর থেকে এই দশ মাস অস্থায়ীভাবে এই দায়িত্ব সামলেছেন রাজীব সিং। শেষ পর্যন্ত গতকাল মঙ্গলবার স্থায়ীভাবে ভি এস যাদবের নাম স্থায়ী নিয়োগকারী হিসেবে ঘোষণা করে ত্রিপুরা সরকার । যাদব ছাড়াও এই দৌড়ে ছিলেন আরও দু’জন। অনুরাগ ধ্যানকর এবং রাজীব সিং। ভিএস যাদব বর্তমানে ওবিসি কল্যাণ দফতরের প্রধানসচিব হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। যদিও ত্রিপুরা সরকারের দাবি ছিল, ১৯৮৮ ব্যাচের অমিতাভ রঞ্জনকে ডিজেপি করুক কেন্দ্রীয় সরকার । কিন্তু কেন্দ্রের তরফ থেকে তাঁকে ছাড়া হয়নি।
ডিজিপি পদে স্থায়ী নিয়োগের এই বিলম্বের কারণ যদিও ত্রিপুরা সরকারের করা একটি মামলা। কারণ, বিপ্লব দের সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে আবেদন জানিয়েছিল, ৩০ বছর নয় ২৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে তাকে ডিজিপি পদে নিয়োগ করতে পারবে রাজ্য, এমন নির্দেশ দিক আদালত। যদিও সুপ্রিম কোর্ট ত্রিপুরা সরকারের সেই আবেদনে সাড়া দেয়নি।

Related articles

ট্রলির ভেতরে উদ্ধার দেহ, মধ্যমগ্রাম- শোভাবাজারের স্মৃতি ফিরল হাওড়ায় 

রবিবার সকালে হাওড়ার উলুবেড়িয়ায় ট্রলিব্যাগে প্রৌঢ়ের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে উলুবেড়িয়া গরুহাটা...

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...