Friday, May 15, 2026

গুজরাট মডেল নয়, বিজেপির টার্গেট হওয়া উচিত পাকিস্তান বা চিন, কটাক্ষ সুখেন্দুর

Date:

Share post:

সামনেই বিধানসভা নির্বাচন। বাংলাকে ‘টার্গেট’ করে এগোচ্ছে বিজেপি। আর তাকেই কটাক্ষ করে তোপ দাগলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়।
তার কটাক্ষ, বিজেপির টার্গেট পাকিস্তান বা চিন হওয়া উচিত। কিন্তু কেন বাংলা ‘টার্গেট ‘ তা বুঝতে পারছি না।
তার সাফ কথা, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হতে পারে। কখনো কেউ কারোর ‘টার্গেট’ হতে পারে না।
বুধবার তার সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হন দলের মুখপাত্র ওমপ্রকাশ মিশ্র। বিজেপির নাম না করে তাদের বক্তব্য, বাংলাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার কথা অনেক আগেই আমরা শুনেছি । বাংলার মানুষ তা মেনে নেয়নি। ফের এই জিগির তুলছে একটি দল ।এই নেতিবাচক রাজনীতির জবাব বাংলার মানুষ ফিরিয়ে দেবে।
আসলে ‘টার্গেট ‘ এই শব্দটিকে নিশানা করে এর সঙ্গে তারা যোগ করেছেন বারবার ব্যবহার করা ‘বহিরাগত’ শব্দটিও। তাদের প্রশ্ন ,এই বহিরাগতরা বাংলার শান্ত এবং সাংস্কৃতিক পরিবেশ বিঘ্নিত করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে । এক্ষেত্রে তারা যে অমিত শাহের ‘পঞ্চপান্ডব’ নেতাদের কথা বলেছেন তা বুঝতে কারও অসুবিধা হওয়ার কথা নয়।
এদিন তারা স্পষ্ট জানিয়েছেন , আসলে বিজেপি যেটা করছে, তার কারণ তারা সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মানে না।
সুখেন্দুর কথায়, বিজেপির তরফে যে দল বাংলায় পাঠানো হয়েছে, তারা কেউই বাংলাকে চেনে না, তাদের সঙ্গে বাংলার কোনও সম্পর্কই নেই। তারা শুধুমাত্র এখানে অশান্তির সৃষ্টি করার জন্য এসেছে। এমনকি পরবর্তী ক্ষেত্রে রাজ্যে ঘোড়া কেনাবেচা হতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন সুখেন্দু।
সুখেন্দুর কথায়, বাংলাকে কোনওভাবেই গুজরাট বানাতে দেওয়া যাবে না।

Related articles

ডবল ইঞ্জিনের সরকার কর প্রত্যাহার করুক! জ্বালানির দাম বৃদ্ধির ‘জনবিরোধী’ সিদ্ধান্তের বিরোধিতায় সরব তৃণমূল

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে থেকে বলে এসেছেন যে ভোটপর্ব মিটলেই জ্বালানির দাম বাড়িয়ে দেবে কেন্দ্র। সেই...

আদানিকে ছাড় আমেরিকায়! ১৭৫-এর বদলে ১৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণেই মুক্তি

মার্কিন যুক্তরাষ্ট্রে এবার সব অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি ও তাঁর ভাইপো সাগর আদানি। মার্কিন...

তিলজলায় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের! মিলছে না পুনর্বাসনও

তিলজলা (Tiljola Fire Incident) কাণ্ডে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা কাণ্ডে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের (Kolkata High Court)। তিলজলায়...

আচমকা অভিযানে প্রেসিডেন্সি সংশোধনাগারে মিলল সিম-সহ ২৩টি মোবাইল! সাসপেন্ড সুপার-সহ ২

আচমকা অভিযান চালিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারে (Presidency Correctional Home) বন্দিদের থেকে উদ্ধার সিম কার্ড সহ মোট ২৩টি মোবাইল ফোন।...