Saturday, May 30, 2026

ই-পাস ছাড়াই মেট্রোয় যাতায়াত করতে পারবেন মহিলা এবং শিশুরা, জারি নোটিফিকেশন

Date:

Share post:

দিনটা বিশেষভাবে পুরুষদের। আন্তর্জাতিক পুরুষ দিবস। কিন্তু উপহার পেলেন নারীরা। কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে ঘোষণা করা হল এবার থেকে ই-পাস ছাড়াই এ বার মহিলা এবং শিশুরা মেট্রোতে যাতায়াত করতে পারবেন। লাগবে শুধু স্মার্ট কার্ড। ইতিমধ্যেই এই বিষয়ে নোটিফিকেশন জারি করা হয়েছে৷

এত দিন পর্যন্ত বয়স্ক যাত্রীরা এই সুবিধা পেতেন। এ বার সেই তালিকায় যুক্ত হলেন মহিলারাও। সঙ্গে শিশুরাও। তবে, সারা দিন এমন সুবিধা পাওয়া যাবে না। মেট্রো রেল সূত্রে খবর, সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ই-পাস ছাড়াই মেট্রোয় উঠতে পারবেন মহিলারা। শুক্রবার থেকেই মহিলা এবং ১৫ বছরের নীচে শিশুদের জন্য এই নিয়ম কার্যকর হতে চলেছে। ১৫ বছরের কম বয়সের শিশুদেরও সংশ্লিষ্ট সময়ের মধ্যে কোনও পাস লাগবে না। শিশুদের ক্ষেত্রে স্কুলের পরিচয়পত্র দেখালেই চলবে।

ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে কোভিড পরিস্থিতি। মেট্রো সূত্রে খবর, আগের চেয়ে অনেক বেশি যাত্রী এখন যাতায়াত করেন। কোভিড বিধি সম্পর্কে সচেতন মানুষ। ফলে এই অবস্থায় ধীরে ধীরে স্লট বুকিং তুলে দিতে চাইছে মেট্রো।

গত বুধবার ১১ নভেম্বর  থেকে মিলছে কলকাতায় বেশি সংখ্যক মেট্রো। রবিবার ৪ অক্টোবর থেকে চালু হয়েছে মেট্রো পরিষেবা। রবিবার মেট্রো চলছে ৭২টি। ৩৬ আপ ও ৩৬ ডাউন মেট্রো চলছে। সকাল ১০টা ১০ থেকে রাত ৯টা ৩০ অবধি মিলছে মেট্রো।

আরও পড়ুন- পারিবারিক বচসা,৩ শিশুকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...