Friday, June 19, 2026

পারিবারিক বচসা,৩ শিশুকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর

Date:

Share post:

পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার চেষ্টা। তিন শিশুকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা করলেন গৃহবধূ। স্বামীর অবর্তমানে শাশুড়ির সঙ্গে বচসা বাঁধে ওই গৃহবধূর। আর তারপরেই এমন চরম সিদ্ধান্তে পৌঁছন তিনি। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে মালদহ জেলার রতুয়া থানার বৈকুণ্ঠপুর গ্রামের।

জানা গিয়েছে, তিন সন্তানসহ মায়ের চিকিৎসা চলছে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে। গৃহবধূর স্বামী সুমিত মন্ডল জানান, তিনি ভিন রাজ্যের শ্রমিক। তাঁর অবর্তমানে তাঁর মায়ের সঙ্গে তার স্ত্রীর বচসা বাঁধে। এরপর বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অচৈতন্য অবস্থায় মা এবং ৩ শিশুকে উদ্ধার করে গ্রামবাসীরা।
বাসিন্দারা তাদের প্রথমে গ্রামীণ হাসপাতাল এবং পরে ভর্তি করান মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শিশুদের বয়স ৫ বছর, ৩ বছর এবং ৪ মাস। ৪ মাসের শিশুটির অবস্থা আশঙ্কাজনক। ৩ শিশু ভর্তি রয়েছে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগে। তাদের মায়ের চিকিৎসা চলছে ফিমেল মেডিকেল বিভাগে।

আরও পড়ুন-বিজেপির ডাকা বনধ ঘিরে সংঘর্ষ-রক্তপাত তুফানগঞ্জে

Related articles

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...