Sunday, May 10, 2026

সীমান্তে ফের বেলাগাম গুলি চালাল পাকিস্তান, শহিদ এক জওয়ান

Date:

Share post:

সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘন করে উপত্যকায় ফের একবার বেপরোয়াভাবে গুলি চালাল পাক সেনা। অতর্কিতে পাকিস্তানের এই ন্যাক্কারজনক হামলায় এক ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন বলে জানা গিয়েছে। অবশ্য পাক হামলার কড়া জবাব দিতেও এদিন কোনও কসুর করেনি ভারতীয় সেনা। সব মিলিয়ে শনিবার সকাল থেকে ফের একবার রক্তাক্ত হয়ে উঠল উপত্যকা।

সংবাদমাধ্যম সূত্রে খবর শনিবার জম্মু কাশ্মীরের রাজৌরি জেলার নৌসেরা সেক্টরে অতর্কিতে হামলা চালায় পাকিস্তান। সীমান্তের ওপার থেকে উপত্যাকার গ্রাম ও ভারতীয় সেনার ক্যাম্প লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে পাক জওয়ানরা। এই হামলায় গুরুতর জখম হন হাব পাটিল সঙ্গাম শিবাজী নামের এক ভারতীয় জওয়ান।পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে, মহারাষ্ট্রের কোলাপুরের বাসিন্দা ছিলেন ওই সেনা জওয়ান। এদিকে পাকিস্তানে এই হামলার পাল্টা হিসেবে জবাবি আক্রমণ করে ভারতীয় জওয়ানরাও। দীর্ঘক্ষন ধরে চলে দুপক্ষের গুলির লড়াই।

আরও পড়ুন:সুজাপুরের বিস্ফোরণস্থলে মেলেনি কোনও বিস্ফোরক পদার্থের নমুনা, জানাচ্ছে ফরেনসিক দল

প্রসঙ্গত, জম্মু কাশ্মীরের অনুপ্রবেশের চেষ্টার জন্য দীর্ঘদিন ধরে অধিকৃত কাশ্মীরের অপেক্ষা করছে পাক জঙ্গিরা। অনুপ্রবেশে সুবিধা করে দিতে সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘন করে লাগাতার গুলি চালিয়ে যাচ্ছে পাকিস্তান। গত ১৩ নভেম্বর পাক সেনার এমনই এক হামলায় উপত্যকায় ভারতীয় জওয়ানসহ শহিদ হয়েছিলেন একাধিক গ্রামবাসী। যার প্রেক্ষিতে ভারতীয় সেনার পাল্টা হামলায় সাত থেকে আটজন পাক জওয়ানের মৃত্যু হয় বলে জানা যায়। সেই ঘটনার পর এদিন ফের একবার কোনও প্ররোচনা ছাড়াই নিয়ন্ত্রণরেখায় এলোপাথাড়ি গুলি চালাল পাকিস্তান।

Related articles

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...