Sunday, June 28, 2026

আন্তঃজেলা রেল পরিষেবা চালু করতে চেয়ে রেলকে চিঠি রাজ্যের

Date:

Share post:

জেলাগুলিতেও ট্রেন চলাচল স্বাভাবিক করতে হবে বলে গত কয়েক দিনে একাধিকবার বিক্ষোভ দেখিয়েছিলেন কয়েক হাজার মানুষ। এবার শহরতলির পর জেলাতেও লোকাল ট্রেন চালুর উদ্যোগ। আন্তঃজেলা রেল পরিষেবা চালু করতে চেয়ে রেলকে চিঠি দিলেন রাজ্যের পরিবহন সচিব। পরিবহন সচিব রাজেশ সিনহা পূর্ব রেলের চিফ অপারেশন ম্যানেজার উৎপল কুমার বলকে দিলেন আন্তঃজেলা রেল পরিষেবা চালু করতে চেয়ে চিঠি।

এই চিঠিতে উল্লেখ করা হয়েছে,গত ১১ নভেম্বর থেকে রাজ্যে লোকাল ট্রেন চলছে শহরতলির জন্য। অন্যান্য জেলা তথা আন্তঃজেলার বেশ কিছু পরিষেবা যেমন বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ার মত জেলাগুলিতে এই পরিষেবা চলছে। রাজ্যে যে SOP চালু করা হয়েছিল লোকাল চালু করার জন্য সেই SOP-কেই মান্যতা দিয়ে সেখানকার ট্রেন চালু করা হোক। এরই সঙ্গে সাধারণ মানুষের যে দাবি ছিল তার কথা উল্লেখ করা হয়েছে এই চিঠিতে।

পাশাপাশি রেলের থেকে জানতে চাওয়া হয়েছে, তারা এই কাজটা কত দিনের মধ্যে করতে চাইছেন? কীভাবে রেল পরিষেবা চালু করা যাবে ? সেক্ষেত্রে রাজ্যের কী কী সাহায্যের দরকার হবে ? এই সংক্রান্ত উত্তর চাওয়া হয়েছে এই চিঠিতে।

রাজ্যের তরফ থেকে চাওয়া হয়েছে একটি সম্ভাব্য দিন। যেদিন থেকে রেল পরিষেবা চালু করা যাবে। রাজ্যের অনুরোধ মেনে যদি রেল চালু করা হয় তাহলে বলা যেতেই পারে দূরপাল্লার রেল পরিষেবা সম্পূর্ণ রেলের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। সেগুলি বাদ দিলে রাজ্যের মধ্যে যেগুলো পরিষেবাগুলি হয় তার সম্পূর্ণটাই চালু হয়ে যাবে।

রেল সূত্রে খবর, রাজ্যের চিঠি পাওয়ার পরে তারা নিজেদের মধ্যে আলোচনায় বসবে। আগামী সপ্তাহে। এবং আগামী সপ্তাহে বৈঠকের ভিত্তিতে দিন ঘোষণাও হয়ে যেতে পারে। অর্থাৎ কবে থেকে আন্তঃজেলা রেল পরিষেবা চালু করতে চায় রেল।

আরও পড়ুন- তাহলে রাজনীতিতে? সম্ভাবনা উড়িয়ে দিলেন না সৌরভ!

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...