Wednesday, June 24, 2026

বৈশাখীর আমন্ত্রণ নেই, গোঁসায় বিজয়া সম্মিলনী বয়কট শোভনের!

Date:

Share post:

শোভন-বৈশাখীকে তিনি এক সময় ডাল-ভাত বলে কটাক্ষ করেছিলেন। তাতে যার পর নাই অভিমান করেছিলেন দুজনেই। কিন্তু সেই অভিমান আরও বেড়ে গেল রবিবার।

বিজেপির বিজয়া সম্মিলনীতে আমন্ত্রণ করা হয়েছিল শোভন চট্টোপাধ্যায়কে, বাদ পড়েন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আর তাতেই অপমানিতবোধ করেছেন কলকাতার প্রাক্তন মেয়র। ঘনিষ্ঠ মহলে তিনি নাকি জানিয়েছেন যাবেন না ইজেডসিসির বিজয়া সম্মিলনীতে। ফলে ফের শোভন-বৈশাখী জুটি নিয়ে বিজেপিতে দ্বন্দ্ব বাড়ল৷

আরও পড়ুন:অস্ট্রেলিয়ার নাগরিক হবে বিরুষ্কার সন্তান! বিরাটের কাছে আজব আবদার বর্ডারের

দিন তিনেক আগেই দলের রাজ্য ও কেন্দ্রীয় নেতা অমিতাভ-অরবিন্দ শোভনের বাড়িতে যান। সেখানে উপহার বিনিময়ের পর শোভনের আব্দার মেনে দুজনকেই আরও দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়। এবং দ্রুত সক্রিয়ভাবে নামার প্রতিশ্রুতিও দেন। কিন্তু ফের সুর কেটে গেল বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান ঘিরে।

Related articles

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...