Wednesday, June 24, 2026

বিজেপির বিজয়া সম্মিলনীর মেনুতেও বাঙালিয়ানার রমরমা

Date:

Share post:

বিজেপির বিজয়া সম্মিলনীর মেনুতেও লুচি-আলুরদমের পাশাপাশি রসগোল্লা আর নাড়ুর রমরমা। এরই সঙ্গে ছিল সরপুরিয়া। ছিল নিমকি, চানাচুর, চায়ের ব্যবস্থাও।
বিজেপির সাংস্কৃতিক সেলের তরফে এই বিজয়া সম্মিলনীতে রবিবার দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “পশ্চিমবঙ্গ থেকে বহু লোক বাইরে কাজ করতে যান। অথচ বাইরের লোক বলে অন্য লোককে আটকানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী । আজ সমস্ত বাঙালিকে যদি বাইরের লোক বলে অন্য রাজগুলি ফেরত পাঠায়, দিদিমণি কি চাকরি দেবেন!”
এদিনের অনুষ্ঠানে মূলত জনসংযোগ বাড়ানোর ওপরই জোর দেন রাজ্য সভাপতি । এমনকি বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলকেও খোঁচা দিতে ছাড়েননি তিনি । বহিরাগত ইস্যুকে সামনে রেখে শাসকদলের বক্তব্যকে কটাক্ষ করতে গিয়ে তিনি রাজ্যের ব্রান্ড অ্যাম্বাসডার প্রসঙ্গ উত্থাপন করেন । এমনকি কটাক্ষ করে শাহরুখ খান কী বহিরাগত নয়, সেই প্রশ্ন তোলেন তিনি ।

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...