Friday, June 5, 2026

মাদক কাণ্ডে জামিন পেলেন ভারতী ও হর্ষ

Date:

Share post:

ফের মুখ পুড়ল নারকোটিক কন্ট্রোল ব্যুরোর। নিষিদ্ধ মাদক যোগের অভিযোগে বলিউডের প্রভাবশালী মহলে তদন্ত চালানো এনসিবি গত শনিবার গ্রেফতার করে জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিংকে। পরদিন গ্রেফতার করা হয় সঞ্চালক ও চিত্রনাট্যকার ভারতীর স্বামী হর্ষ লিম্বাছিয়াকেও। এনসিবির অভিযোগ ছিল, দুজনের বাড়ি থেকে সামান্য পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছে এবং জেরায় তাঁরা গাঁজা ব্যবহারের কথা স্বীকার করেছেন। আদালত এরপর ধৃতদের এনসিবি হেফাজতের পরিবর্তে জেল হেফাজতে পাঠায়। কয়েক ঘণ্টার মধ্যে সোমবার মুম্বইয়ের বিশেষ আদালত ভারতী ও হর্ষ দুজনেরই জামিন মঞ্জুর করেছে। ১৫ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করে আদালত। এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি নারকোটিক কন্ট্রোল ব্যুরো।

Related articles

শান্তি ও উন্নয়ন, বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

রবীন্দ্রতীর্থের সান্ধ্য আসরে চাঁদের হাট। সমাজসেবা এবং বিশ্ব শান্তি প্রসারের ধারাকে কুর্নিশ জানাতে শহর কলকাতায় বসেছিল ‘আন্তর্জাতিক বুদ্ধ...

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...