Thursday, May 21, 2026

শ্বেত পাথরের মূর্তি, ৬৫০ পদের ভোগ! চন্দননগরকে চ্যালেঞ্জ জানাচ্ছে কলকাতা উপকণ্ঠের জগদ্ধাত্রীপুজো

Date:

Share post:

উৎসবের মরশুমে দুর্গাপূজার-কালীপুজোর পরই আসে জগদ্ধাত্রী পুজো। তবে জগদ্ধাত্রী আরাধনায় জগৎ বিখ্যাত চন্দনগরের বা কৃষ্ণনগর। জগদ্ধাত্রী মানেই মানুষের মুখে মুখে চলে আসে দুই নগরের মাহাত্ম্য। এবার করোনা মহামারী আবহতেও মুখেমুখে চন্দননগর বা কৃষ্ণনগর।

কিন্তু আপনি কি জানেন, এই দুই নগরকে চ্যালেঞ্জ জানাচ্ছে কলকাতার উপকণ্ঠে এক জগদ্ধাত্রী পুজো। হ্যাঁ, দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের বৈকন্ঠপুর এলাকার জগদ্ধাত্রী আরাধনা দেখার মত।

এখানে মায়ের পুজোয় থাকে অন্নকূট, বহু পুরানো এবং ঐতিহ্যবাহী এই ক্লাবের পুজো। এই মোহময়ী মায়ের মূর্তি আসে সুদূর রাজস্থান থেকে। যেখানে সাড়ে ৮ ফুটের মাতৃরূপকে একটি গোটা শ্বেত পাথর খোদাই করে এই মূর্তি তৈরি করা হয়েছে। আজ থেকে ৫২ বছর আগে এই পূজা শুরু হয়। বৈকন্ঠপুর সাধারণ সম্মিলনির পরিচালনায় এবং এলাকার মানুষের সহায়তায় এই পুজো সম্পন্ন হয়ে আসছে বছরের পর বছর ধরে।

এখানকার পুজোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য, মা জগদ্ধাত্রীকে
দেওয়া হয় ৬৫০টি পদের ভোগ, যা অন্নকূট নামে বিশেষ পরিচিত। মায়ের এই অন্নকূট দেখতে দূর-দুরান্ত থেকে মানুষ আসেন এই বৈকন্ঠপুর পুজো মন্ডপে।

এই অন্নকূটে মা-কে দেওয়া হয়–

(১) ১৩৫ রকমের মিষ্টি
(২) ১৫৭ রকমের বিভিন্ন পদের রান্না
(৩) ১১৭ রকমের বিভিন্ন কস্মেটিক
(৪) ৪৮ রকমের সব্জী
(৫) ৩৩ রকমের ফল
(৬) বিভিন্ন রকমের স্ন্যক্স, যেমন- ১৮০ রকমের চিপস, বাদাম ও অনান্য খাদ্য।
(৭) বেনারসি সমেত ১২০ টি শাড়ি, যা দান করে দেওয়া হবে। (৮) ১৫ রকমের আচার
(৯) ১০ রকমের চাটনি
(১০) ১৭ রকমের শাক ভাজা।

আরও পড়ুন-কৃষ্ণনগরের পুজোতেও সতর্ক পুলিশ কমিশনারেট

Related articles

KMC-র কাউন্সিলরদের নিয়ে শুক্রবার বৈঠকে দলনেত্রী, থাকবেন অভিষেকও 

শুক্রবার বিকেলে কালীঘাটে নিজের বাসভবনে কলকাতার সমস্ত তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত...

তৃণমূল বিধায়কের আর্জিকেই মান্যতা: আইনানুযায়ী ধর্মীয় অনুষ্ঠানে পশুবলিতে ছাড় বিবেচনা করুক রাজ্য, নির্দেশ হাই কোর্টের

তৃণমূল বিধায়ক আখরুজ্জমানের আর্জিকেই মান্যতা, ধর্মীয় অনুষ্ঠানে পশুবলিতে যে ছাড় আইনে আছে, রাজ্যকে তা বিবেচনার নির্দেশ দিল কলকাতা...

ঝাড়গ্রামে হাতির তাণ্ডব, ২৪ ঘণ্টায় জোড়া মৃত্যু! লোধাশুলিতে বন দফতরের গাড়ি ঠেলল ‘রামলাল’

ঝাড়গ্রামে ফের হাতির তাণ্ডব। ভাইরাল হল 'রামলাল'(Ramlal)-এর দাপটের ভিডিও। জঙ্গল এলাকার একটি গাড়িকে শুঁড় দিয়ে ঠেলে বেশ কিছুটা...

পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: জীবন-জীবিকা রক্ষায় গর্জে উঠল তৃণমূল

পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ নয়— এই দাবি নিয়ে প্রতিবাদে গর্জে উঠল তৃণমূল কংগ্রেস। গরিব মানুষের জীবন-জীবিকা রক্ষায় বৃহস্পতিবার...