Thursday, June 25, 2026

জগদ্ধাত্রীপুজোতে সতর্ক নজরদারি কৃষ্ণনগর পুলিশের

Date:

Share post:

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর নাম-ডাক, আলোর রোশনাই যতই বিখ্যাত হোক না কেন, কথিত আছে জগদ্ধাত্রী পুজো প্রথম চালু হয় কৃষ্ণনগরে; রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে। সে কারণে প্রতিবছর সেখানেও পুজোর ঘটা কিছু কম হয় না। তবে এবার যথেষ্ট কড়াকড়ির মধ্যে চলছে পুজো। বেশিভাগ জায়গাতেই প্রতিমাতে আরাধনা হলেও, অনেক জায়গাতে ঘট পুজোও হচ্ছে।

তবে করোনা বিধি মেনে এবার দর্শনার্থী সমাগম নগন্য। তবে সব জায়গায় সুরক্ষা বিধি মানা হচ্ছে কি না তা দেখতে নজরদারি চালাচ্ছেন কৃষ্ণনগর পুলিশ জেলার আধিকারিকরা। এএসপি, ডিএসপি-সহ উচ্চপদস্থ আধিকারিকরা বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন, নজরদারি চালাচ্ছেন। কোথাও যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য রাজবাড়ি থেকে কদমতলা ঘাট পর্যন্ত সন্ধেয় রুট মার্চ করা হয়।

মঙ্গলবার দশমী। তারপরে প্রতিমা নিরঞ্জন। কৃষ্ণনগরের রীতি অনুযায়ী, কাঁধে করে প্রতিমা নিরঞ্জনের নিয়ে যাওয়া হয়। তার আগের সব প্রতিমা বড়মাকে দর্শন করানো হয়। কোভিড আইন চালু থাকায় এবার এসবের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। কোথাও যাতে নিয়ম ভঙ্গ না হয় তার জন্য ইতিমধ্যেই পরিকল্পনা করেছে পুলিশ-প্রশাসন।

 

Related articles

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...

অমানবিক! মোমো বিক্রেতার উপর ফুটন্ত জল বিজেপি পুলিশের

নির্মম প্রশাসন! সামান্য মানবিকতাও এখন বিজেপি পুলিশের (BJP Police) খাতায় অতীত। জয়পুরের (Jaipur) রামনগরিয়া থানা (Ramnagariya Police Station)...