Friday, May 15, 2026

জেলে বসে লড়াই করলেও ভোটে জিতব: চ্যালেঞ্জ ছুড়ে জানালেন মমতা

Date:

Share post:

“জেলে পুরলে সেখানে বসেই লড়ব এবং ভোটে জিতব”- বাঁকুড়া থেকে সরাসরি বিজেপিকে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইদানিং বিজেপি নেতৃত্ব ক্ষমতায় এলে তৃণমূল নেতা নেত্রীদের জেলে ভরার হুংকার দিচ্ছেন। এবং সে বিষয়ে কেন্দ্রীয় এজেন্সিকে তারা কাজে লাগাচ্ছেন বলে অভিযোগ। বুধবারের সভা থেকে তার জবাব দেন মমতা। তিনি বলেন, জেলে বসেই তৃণমূলকে জেতানোর ক্ষমতা রাখেন তিনি। বাঁকুড়ার শুনুকপাহাড়ির সভা থেকে গর্জে ওঠেন মুখ্যমন্ত্রী।

একইসঙ্গে সিপিআইএমকেও বেঁধেন তিনি। কটাক্ষ করে তৃণমূলনেত্রী বলেন, “সিপিএমের হার্মাদরাই এখন বিজেপির হার্মাদ। রংটাই শুধু পরিবর্তন হয়েছে”। এরপরই মমতা চ্যালেঞ্জ করে বলেন, “ক্ষমতা থাকলে আমাকে জেলে ঢোকাক বিজেপি। জেলে বসেই আমি দলকে জেতাব, জেলে বসেই বাংলা দখল করব”। তিনি বিষয়ে বিহারে লালুপ্রসাদ যাদবের উদাহারণ তুলে ধরেন তিনি। অভিযোগ করেন, বিহারে বিজেপি ম্যানুপুলেট করে জিতেছে।

মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, সিপিআইএম-কংগ্রেস-বিজেপি এক হয়েছে। সিপিআইএমের হার্মাদরা এখন বিজেপিতে যোগ দিয়েছে। বিজেপি বাইরে থেকে লোক জড়ো করছে। “বিজেপি দেশের সবচেয়ে বড় অভিশাপ, এই অভিশাপকে স্তব্ধ করতে হবে”। তৃণমূল নেত্রীর মতে, “ব্যক্তিগতভাবে কারও উপর রাগ থাকতেই পারে, তাই বলে তৃণমূলকে ভুল বুঝবেন না”।

দলীয় নেতাদের উদ্দেশ্যে তৃণমূল নেত্রী বলেন, তৃণমূল করতে গেলে ত্যাগ করতে হবে। “সিপিআইএম লোভী, বিজেপি ভোগী আর তৃণমূল ত্যাগী” মুখ্যমন্ত্রী বলেন, ২০২১-এর নির্বাচনের পরে বিজেপিকে বলতে হবে- “সারাদেশে নির্বাচনে জয়লাভ করতে পারলেও, বাংলা আমাদের হাতে কোনদিনও আসবে না”।

এদিনের সভায় আক্রমণাত্মক ভঙ্গিতে গেরুয়া শিবিরকে আক্রমণ করেন মমতা। একইসঙ্গে জানান, এবার থেকে তিনি সব নিজে দেখবেন। কোন অংশই আলগা ছাড়বেন না।

আরও পড়ুন-এবার করোনা আক্রান্ত আবদুল মান্নান

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...