Tuesday, April 28, 2026

শুক্রবার আইএসএলের প্রথম ডার্বি, তিন পয়েন্ট পাখির চোখ হাবাসের

Date:

Share post:

শুক্রবার আইএসএলের প্রথম ডার্বি। গোয়ার তিলক ময়দানে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে প্রথম ম‍্যাচে মাঠে নামছে এসসি ইস্টবেঙ্গল। লাল-হলুদের বিরুদ্ধে নামার আগে সতর্ক টিম এটিকে মোহনবাগান।

২৭ তারিখ আইএসএলে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে প্রথম ম‍্যাচে খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল। চলতি মরশুমে একেবারে নতুন দল গড়েছে লাল-হলুদ শিবির। কোচ থেকে পাঁচ বিদেশি। ভারতের মাটিতে একেবারে নতুন লালা-হলুদের বিদশি ব্রিগেড। প্রতিপক্ষ মোহনবাগান হলেও, তা নিয়ে ভাবতে নারাজ এসসি ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার। তবে ডার্বি ম‍্যাচে এটিকে এমবি বিরুদ্ধে যে আক্রমনাত্মক খেলবেন, সে কথা জানাতে ভুললেল না রবি। আক্রমনে জেজে, বলবন্তকে সামনে রেখে আক্রমণে ঝাপাবে লাল-হলুদ ব্রিগেড। তাই এদিন অনুশীলনে আক্রমণের ওপর জোরদেন ফাউলার। পাশাপাশি ডিফেন্সকেও মজবুত রাখছেন লাল-হলুদের হ‍্যেডস‍্যার।

আরও পড়ুন- কমলো উচ্চ মাধ্যমিকের সিলেবাস, দেখে নিন কী কী অধ্যায় বাদ পড়ল

 

অপরদিকে ইস্টবেঙ্গলে বিরুদ্ধে তিন পয়েন্টের লক্ষ‍্যে ঝাপাবে এটিকে মোহনবাগান। এদিন অনুশীলন শেষে সেই কথাই জানালেন এটিকে মোহনবাগান কোচ হাবাস। আইএসএলের প্রথম ম‍্যাচে জয় পায় হাবাসের দল। তবে জয় পেলেও গোলের সুযোগ মিস করেছে এটিকের মোহনবাগান দল। ডার্বি আগে যা কিছুটা চাপে রাখছে এটিকে মোহনবাগান কোচ হাবাসকে।

আরও পড়ুন- রেল অনুমতি দেয়নি বলেই ৯ মাস পিছল মাঝেরহাট ব্রিজ চালু: মুখ্যমন্ত্রী

Related articles

মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্ট, লালবাজারের সাইবার ক্রাইমে অভিযোগ রূপাঞ্জনার

X- হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নামে অত্যন্ত আপত্তিকর ও অবমাননাকর মিম ছড়ানোর অভিযোগে সরব হলেন অভিনেত্রী...

বৈভবকে নিয়ে প্রশ্ন অলিম্পিক্সের পদকজয়ীকেও, মনুর উত্তরের পরেও শুরু বিতর্ক

চলতি আইপিএলে শুরু থেকেই চর্চায় বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। ব্যাট হাতে যেমন রান করছেন তেমনই মাঠের বাইরেও  খরবের শিরোনামে...

হাঁসফাঁস গরমে মিলবে স্বস্তি! কী বলছে আলিপুর আবহাওয়া দফতর 

আজ মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Metrological Department) বিজ্ঞপ্তি...

ভোটের দিন খোলা থাকবে হাসপাতালের আউটডোর, বিজ্ঞপ্তি জারি স্বাস্থ্য দফতরের 

বুধবার রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে হাসপাতালগুলিতে অলিখিত ছুটি নয়। রোগী পরিষেবায় খোলা রাখতে হবে আউটডোর, নির্দেশিকা জারি...