Wednesday, May 27, 2026

এইচআরবিসি-র চেয়ারম্যান পদ ছাড়লেন শুভেন্দু, তুমুল জল্পনা রাজনৈতিক মহলে

Date:

Share post:

এতদিন দলের বিরুদ্ধে নাম না করে বিভিন্ন কথা বললেও, কোনও পদ ছাড়েননি শুভেন্দু অধিকারী। এবার হুগলি নদী ব্রিজ কমিশনারের চেয়ারম্যান পদ ছাড়লেন তিনি। তাঁর জায়গায় ওই পদে এলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এরপরই জল্পনা আরও বাড়ল। তাহলে কি এবার সরাসরি দল ছাড়ার ইঙ্গিত দিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী?

সম্প্রতি খেজুরি দিবস পালনের অনুষ্ঠানে গিয়ে বাক স্বাধীনতা বজায় রাখার ডাক দেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার, খেজুরিতে ‘হার্মাদ মুক্তি দিবস’ উপলক্ষে পথসভাতে সরাসরি কোনও রাজনৈতিক মন্তব্য করেননি তিনি।তবে, রাস্তার পাশে ও সভাস্থলের কাছে তৃণমূলের পতাকা, শুভেন্দু অধিকারী ও মুখ্যমন্ত্রীর কাটআউট লাগানো ছিল।

তার আগে দলীয় পতাকা ছাড়া আয়োজিত রামনগরের সভা থেকে শুভেন্দু অধিকারীর বলেন, “মুখ্যমন্ত্রী আমাকে তাড়াননি, আমিও কোথাও যাইনি”। এমনকী তাঁর সঙ্গে কয়েক দফা বৈঠকের পর প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায়ও সংবাদমাধ্যমকে জানান, ‘”শুভেন্দু দলেই আছে”।

কিন্তু সেই সব মন্তব্যের মাঝেই ফের শোরগোল ফেলে এইচআরবিসি চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু। এটাই কি দল ছাড়া প্রথম পদক্ষেপ? সেটাই এখন রাজনীতির অলিন্দে কোটি টাকার প্রশ্ন।

আরও পড়ুন- করোনা টিকা তৈরি কদ্দূর? অগ্রগতি জানতে মোদি যাবেন সেরাম ইনস্টিটিউট

Related articles

ভারতেও ইবোলা ভাইরাস আতঙ্ক! উগান্ডা ফেরত তরুণীকে ঘিরে উদ্বেগ

মধ্য আফ্রিকায় ফের মাথাচাড়া দিয়েছে প্রাণঘাতী ইবোলা ভাইরাস (Ebola virus)। উগান্ডা, কঙ্গো ও দক্ষিণ সুদানে দ্রুত সংক্রমণ বাড়তে...

উৎসবের মরশুমে আইপিএল করার ভাবনা বোর্ডের, কলকাতায় ম্যাচ করা সম্ভব?

সময় বদলাচ্ছে আইপিএলের(IPL), ২০২৮ মরশুম থেকে আইপিএলে ম্যাচ সংখ্যা বাড়াতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড(BCCI)। ফলে সময় সময় আরও...

পরিচালক অনীক দত্তের রহস্যমৃত্যু! হতবাক টলিউড

চলচ্চিত্র পরিচালক (Film Director) অনীক দত্ত (Anik Dutta) রহস্যমৃত্যু। বুধবার দুপুরে নিজের বাড়ির ছাদ থেকে পড়ে যান তিনি।...

ছাদ থেকে পড়ে গুরুতর আহত পরিচালক অনীক দত্ত, তদন্তে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা

বহুতলের ছাদ থেকে পড়ে গুরুতর আহত চলচ্চিত্র পরিচালক (Film Director) অনীক দত্ত (Anik Dutta)। বুধবার, দুপুরে দক্ষিণ কলকাতার...