পরিচালক অনীক দত্তের রহস্যমৃত্যু! হতবাক টলিউড

চলচ্চিত্র পরিচালক (Film Director) অনীক দত্ত (Anik Dutta) রহস্যমৃত্যু। বুধবার দুপুরে নিজের বাড়ির ছাদ থেকে পড়ে যান তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দ্রুত ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। ঘটনার তদন্তে নেমেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখা। ঘটনাস্থলে পৌঁছেছেন হোমিসাইড শাখার ওসি দেবাশিস দত্ত-সব অন্যান্য আধিকারিকরা। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।
Sponsored

বুধবার দুপুরে হিন্দুস্তান পার্কে নিজের বাড়ির ৬ তলার ছাদ থেকে পড়ে যান অনীক (Anik Dutta)। কী করে ছাদ থেকে পড়ে গেলেন পরিচালক, দুর্ঘটনা না কি অন্য কোনও কারণ রয়েছে, এখনও স্পষ্ট নয়। আশঙ্কজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শরীর ও মাথায় আঘাত ও চাপ চাপ রক্ত ছিল।
ঘটনাস্থলে যায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখা। জায়গাটি এনক্লোজ করে দিয়েছে পুলিশ। ঘটনাস্থলের ছবি তুলছে পুলিশের টিম। বহুতলের সামনে একটি গাছের ডাল ভেঙে গিয়েছে। অনীক পড়ে যাওয়ার সময় গাছে ধাক্কা খান বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, হাসপাতালে মৃত অবস্থাতেই আনা যাওয়া হয়েছিল।
খবর পেয়েই হাসপাতালে যান পরিচালক সৃজিত মুখোপাধ্য়ায়, জিতু কামাল, ফিরদৌসুল হাসান, সৃজন ভট্টাচার্য, দীপ্সিতা ধর, শতরূপ ঘোষ-সহ অন্যান্যরা। রয়েছে পরিচালকের স্ত্রীও। সূত্রের খবর, অনীকের কন্যা মুম্বই থেকে ফেরার পরেই শেষকৃত্য সম্পর্কে সিদ্ধান্ত হবে। তবে, এদিন সময় পেরিয়ে যাওয়ায় ময়নাতদন্ত হওয়ার সম্ভাবনা কম। বৃহস্পতিবারই ময়নাতদন্ত হতে পারে।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
2h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
6h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
8h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
9h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
12h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
