Thursday, May 14, 2026

মন্দিরের মধ্যে চুম্বন দৃশ্যে আপত্তি বিজেপির, খাজুরাহো মন্দিরের প্রসঙ্গ তুলে খোঁচা মহুয়ার 

Date:

Share post:

আবারও সংবাদের শিরোনামে উঠে এলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বিক্রম শেঠের লেখা অবলম্বনে মীরা নায়ারের পরিচালিত ‘এ সুটেবল বয়’ ওয়েব সিরিজ প্রসঙ্গে হিন্দুত্ববাদীদের একহাত নিলেন তিনি।

আরও পড়ুন : চলে গেলেন দেশের বিশিষ্ট অভিনেতা আলী যাকের

সম্প্রতি ‘অ্যা স্যুটেবল বয়’ নামক নেটফ্লিস্কের একটি ওয়েব সিরিজের দৃশ্য নিয়ে ধর্মীয় ভাবাবেগকে আঘাত করার অভিযোগ উঠেছে। ছবির একটি বিতর্কিত দৃশ্যে দেখা যাচ্ছে, মন্দিরের মধ্যে ঘনিষ্ট অবস্থায় চুমু খাচ্ছেন দুই তরুণ তরুণী। ওয়েব সিরিজের এই দৃশ্য দেখে তেলে বেগুনে জ্বলে ওঠেন হিন্দুত্ববাদীরা। হিন্দু ভাবাবেগে আঘাত করার পাশাপাশি, ওয়েবসিরিজটি লাভ জেহাদকে সমর্থন করছে বলে বড়সড় অভিযোগ ওঠে।

ঘটনা নিয়ে মধ্যপ্রদেশের রেওয়া থানায় অভিযোগ দায়ের করেন বিজেপির যুব মোর্চার নেতা গৌরব তিওয়ারি। চুম্বন দৃশ্যটি সরিয়ে নিয়ে নেটফ্লিক্স কর্তৃপক্ষকে ক্ষমা চাওয়ার দাবি জানান তিনি।

অভিযোগ দায়েরের পর ওয়েব সিরিজটি প্রশাসনকে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় মধ্যপ্রদেশের সরকার।

আরও পড়ুন : শুভেন্দুর ইস্তফায় উৎসাহী দিলীপ বললেন ‘তৃণমূলের শেষের শুরু’

এই ঘটনার পরেই মধ্যপ্রদেশের খাজুরহের একটি দেওয়ালের পুরনো ভাস্কর্য্য টেনে এনে টুইট করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। হিন্দুত্ববাদীদের কটাক্ষ করে তিনি লেখেন, ‘মধ্যপ্রদেশের পুলিশ নেটফ্লিক্স ওয়েবসিরিজ খতিয়ে দেখবেন যে, হিন্দু ধর্মের ভাবাবেগে কোনও আঘাত আনা হয়েছে কিনা। তাহলে খাজুরাহো মন্দিরের গায়ে ওগুলো কী’, তোপ দাগেন মহুয়া।

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...