Wednesday, June 24, 2026

বেলঘড়িয়ায় শ্যুটআউট, হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু যুবকের

Date:

Share post:

বেলঘড়িয়ায় শ্যুটআউট, হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু যুবকেরবেলঘড়িয়ায় শ্যুটআউট ঘটনায় গুলিবিদ্ধ হন শুভঙ্কর পাল (২৪) নামক এক যুবক। গতকাল, শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বেলঘড়িয়া থানা এলাকার আদর্শ নগরে। মৃত শুভঙ্করবাবু আলিপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। বেলঘড়িয়ার একটি ব্যাগের দোকানে কাজ করতেন তিনি।

গতকাল, ব্যাগের দোকান থেকে শুভঙ্করকে আদর্শ নগরে ডেকে নিয়ে গিয়ে গুলি করা হয় বলে অভিযোগ। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে তাঁকে প্রথমে আরজি কর হাসপাতালে এবং পরে এস এস কে এম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর বুকে গুলি লেগেছে বলেই জানিয়েছেন চিকিৎসকেরা।

আরও পড়ুন:কয়লাকাণ্ডে সিবিআই তল্লাশি-জেরা চলাকালীন মৃত্যু ইসিএল নিরাপত্তা আধিকারিকের

এদিকে বেলঘড়িয়া থানার ও নিমতা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। নিমতা থানার অন্তর্গত আলিপুর রবীন্দ্রনগর থেকে একটি বন্দুক উদ্ধারও হয়। ঠিক কী কারণে তাঁর উপর এই গুলি চালানোর ঘটনা তা এখনও স্পষ্ট নয়। তবে পুরনো কোনও শত্রুতার জেরেই এই খুন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...