Wednesday, May 13, 2026

আর এজেন্সি নয়, সরাসরি নবান্ন থেকে বেতন পাবেন রাজ্যের ঠিকা কর্মীরা

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের চুক্তিভিত্তিক তথ্যপ্রযুক্তি কর্মীদের জন্য সুখবর আনল সরকার। রাজ্যের বিভিন্ন দপ্তর নিগাম পর্ষদ এবং কেন্দ্র বা রাজ্যের মেয়াদী প্রকল্পের তথ্যপ্রযুক্তি কর্মীদের অর্থ দফতরের আওতায় আনার প্রক্রিয়া শুরু করেছে নবান্ন। এতদিন এই সমস্ত কর্মীরা এজেন্সি বা নিয়োগ সংস্থা থেকে নিজেদের বেতন পেতেন। এবার সরাসরি সরকারি খাতায় উঠতে চলেছে তাঁদের নাম। প্রাক নির্বাচন মুহূর্তে যা নিশ্চিতভাবেই রাজ্যে সরকারি ক্ষেত্রে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য সুখবর।

অক্টোবর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল রাজ্য সরকারের তরফে। এরপর সম্প্রতি অর্থ দপ্তরের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয় সমস্ত তথ্য প্রযুক্তি কর্মীকে তাদের জীবনপঞ্জি নবান্নে পাঠানোর জন্য। এতদিন চুক্তিভিত্তিক কর্মীদের কিছু অংশ সরাসরি সরকারের কাছ থেকে বেতন পেলেও অধিকাংশ কর্মী নিয়োগ করা হয়েছে এজেন্সির মাধ্যমে। আর এই তথ্য প্রযুক্তি কর্মীর সংখ্যা ৫০ হাজারেরও বেশি। তারা সকলেই সরকারের কাছ থেকে বেতন তো পাবেনই, পরবর্তীকালে চাকরি পাকা হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও মনে করা হচ্ছে। তবে আপাতত সরকার তাদের চুক্তি মাফিক বেতন দেওয়ার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন:মদনের ‘প্যাক আপ’ পোস্টে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন

পাশাপাশি এই সিদ্ধান্তের অর্থ দপ্তরের আধিকারিকদের অনুমান, সরকারের এহেন উদ্যোগে রাজ্যের কোষাগারের ব্যয় অনেকখানি কমে যাবে। বর্তমানে চুক্তিভিত্তিক কর্মীদের যে বেতন দিতে হয় তার একটা অংশ নিয়োগ সংস্থা কেটে নেয়। সরকার যদি সরাসরি তথ্যপ্রযুক্তি কর্মীদের বেতন দেয় সে ক্ষেত্রে এজেন্সি পরিষেবার টাকা আর ব্যয় করতে হবে না। বর্তমানে এই টাকার পরিমাণ বেতনের ৫ থেকে ১০ শতাংশ। আগামী দিনে এই অর্থ কর্মীদের বেতনের সঙ্গে যোগ করে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

Related articles

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...