Friday, June 19, 2026

করোনার পর এবার নোরোভাইরাস! ফের মহামারির আশঙ্কা

Date:

Share post:

ফের মহামারির আশঙ্কা। করোনাভাইরাসের পর এবার নোরোভাইরাস। উৎসস্থল নাকি সেই চিন। ধীরে ধীরে চিন ‘পাকিস্তান’ হয়ে উঠছে। কারণ পাকিস্তান যদি সন্ত্রাসের আঁতুড়ঘর হয়, তেমনই ভাইরাসের ক্ষেত্রেও চিন। চিনে এই ভাইরাসের তাণ্ডব শুরু হয়ে গেলেও শি জিনপিংয়ের প্রশাসন তা স্বীকার করে নিতে নারাজ।

চিনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসে এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাতে দক্ষিণ-পশ্চিম চিনের সিচুয়ান প্রদেশের জিগং শহরের একটি কিন্ডারগার্ডেন স্কুলের ৫০টি বাচ্চা নোরোভাইরাসে আক্রান্ত হয়েছে বলে সেখানে উল্লেখ করা হয়েছে। কিন্তু তারা এখন কেমন আছে সেই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি ওই প্রতিবেদনে। জানা যাচ্ছে, চিনের উত্তর দিকে অবস্থিত শানজি প্রদেশ ও উত্তর-পশ্চিমে অবস্থিত লায়নিং প্রদেশের বেশিরভাগ স্কুল ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এই ভাইরাসে আক্রান্ত। উপসর্গ হিসেবে দেখা গিয়েছে তাদের বমি এবং ডায়রিয়াও হচ্ছে। জানা গিয়েছে, করোনাভাইরাসের থেকেও মারাত্মক এর সংক্রমণ ক্ষমতা। এবং সমস্ত বয়সের মানুষকেই আক্রান্ত করার ক্ষমতা রয়েছে নোরোভাইরাসের।

চিনের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, ওই ভাইরাসটি নিয়ে গবেষণা ও নিউক্লিক অ্যাসিড টেস্টের পর সেন্টার ফর ডিজিস কন্ট্রোল-এর তরফে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে যে নোরোভাইরাসের সংক্রমণের ফলেই আক্রান্তদের বমি হচ্ছে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে চিনা প্রশাসন প্রথম টেট্রাভ্যালেন্ট ভ্যাকসিনের ট্রায়াল শুরু করে। এই ভ্যাকসিন ৮০-৯০ শতাংশ কার্যকর বলে দাবি করছে শিংহুয়া সংবাদসংস্থা, যদিও বাজারজাত হয়নি তা।

আরও পড়ুন-নাগাল্যান্ডে মাটির তলায় “হীরে” মেলার পর এবার গোদাবরীর তীরে মিলছে “সোনা”!

Related articles

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...