Wednesday, February 4, 2026

আজ থেকে মেনে চলতে হচ্ছে নয়া কোভিড বিধি

Date:

Share post:

দেশে কোভিড সংক্রমণে বেশ কিছুটা রাশ টানা গেলেও এখনও নির্মূল করা যায়নি। এই প্রেক্ষাপটে দেশের বাজার, শপিং মল, সুপার মার্কেটগুলির জন্য ফের নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার৷ ডিসেম্বরের প্রথম দিন থেকেই জারি হয়েছে এই নতুন বিধি।
মাস্ক এবং সামাজিক দূরত্ব মানা বাধ্যতামূলক সব জায়গায়।এ রাজ্য কোভিড বিধি মেনে খুলেছে সিনেমাহল, শপিং মলগুলিও। তবে সোমবার স্বাস্থ্যমন্ত্রকের জারি করা নির্দেশিকায় কনটেইন্টমেন্ট জোনে বাজার পুরো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই জোনের বাইরে শপিং মল, সিনেমা হল, সুপার মার্কেট খোলা রাখা যাবে। যদিও কোভিডের কড়া বিধি সেখানে মানতে হবে।
বয়স্ক কর্মী, অন্তঃসত্ত্বা কর্মী বা যে কর্মীদের শারীরিক অসুস্থতার চিকিত্‍‌সা চলছে, তাঁদের ক্ষেত্রে বাড়তি সুরক্ষামূলক পদক্ষেপ নিতে হবে দোকান মালিকদের। সামনের সারিতে অর্থাত্‍‌ ক্রেতাদের সঙ্গে সরাসরি সংযোগ হয়, এমন কোনও জায়গায় ওই কর্মীদের রাখা যাবে না।
এরই পাশাপাশি, স্থানীয়ভাবে নাইট কার্ফু জারি করতে পারবে রাজ্যগুলি। কিন্তু কনটেইনমেন্ট জোন এর বাইরে যদি কোথাও লকডাউন করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই কেন্দ্রের আগাম অনুমতি নিতে হবে।
যে সব রাজ্যে সাপ্তাহিক কোভিড পজিটিভিটি দশ শতাংশের বেশি সেখানে শিফটিং এর মাধ্যমে অফিস চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।
যারা কোভিড নিয়ম মানবেন না, তাদের জন্য কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। এমনকি কেউ মাস্ক পড়ছেন কিনা, স্যানিটাইজার ব্যবহার করছেন কিনা, সেদিকে নজর রাখবে স্থানীয় পুলিশ প্রশাসন। প্রয়োজনে মোটা অঙ্কের জরিমানা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।
যে কোনও রাজ্যের ভিতরে বা বিভিন্ন রাজ্যের মধ্যে মানুষ ও পণ্য চলাচলে কোনও বাধা থাকছে না। এর জন্য কোনও আলাদা অনুমতিপত্রও লাগবে না।
স্বাস্থ্য কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, কনটেইনমেন্ট জোনে গিয়ে বাড়িতে বাড়িতে কোভিড রোগীদের চিহ্নিত করতে হবে।
এমনকি অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া অন্য কোনও কারণে যাতে কেউ বাড়ির বাইরে, কনটেইনমেন্ট জোনের বাইরে না বেরোয় সেদিকে কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে । এই কোভিড নিয়মবিধি লাগু থাকবে আপাতত আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

 

spot_img

Related articles

মুম্বই বিমানবন্দরে দুই বিমানের ডানায় ঘষা! অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

যাত্রীবোঝাই এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর বিমানের ডানায় সংঘর্ষ ঘিরে চাঞ্চল্য! মুম্বই বিমানবন্দরে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল...

উচ্চমাধ্যমিকের অ্যাডমিট কার্ড পেতে শেষ সুযোগ! তিন দিনের জন্য ফের পোর্টাল খুলল সংসদ

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করতে বিশেষ সুযোগ দিচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। যে সমস্ত স্কুল এখনও...

গত ছয়মাসে একশো দিনের কাজে রাজ্যের প্রাপ্তি ‘০’: মালার প্রশ্নে স্বীকার কেন্দ্রের

হাই কোর্টের পরে সুপ্রিম কোর্ট। বাংলার কেন্দ্রীয় বঞ্চনায় সরব হয়েছে খোদ দেশের শীর্ষ আদালত। তাতেও যে শিক্ষা হয়নি...

ছাগল চুরির ‘গোপন কথা’ ফাঁস, চুঁচুড়ায় বন্ধুকে খুনের দায়ে যাবজ্জীবন দুই যুবকের

ছাগল চুরির কথা মালিককে বলে দেওয়ার অপরাধে বন্ধুকে পিটিয়ে খুনের সাজা ঘোষণা করল আদালত। ২০২১ সালের সেই চাঞ্চল্যকর...