Tuesday, June 23, 2026

শেষ মুহূর্তে স্থগিত অক্সফোর্ড বিতর্কসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ

Date:

Share post:

প্রস্তুতি থাকলেও শেষ মুহূর্তে স্থগিত হয়ে গেল অক্সফোর্ড ইউনিয়নের বিতর্কসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ। কিন্তু ঠিক কোন কারণে এই বিতর্কসভা স্থগিত করা হয়েছে, তা এখনও নির্দিষ্টভাবে জানানোই হয়নি।

রাজ্যের স্বরাষ্ট্র দফতর বুধবার দুপুর দুটো নাগাদ এক টুইটে জানিয়েছে, ‘আজ বিকেলে অক্সফোর্ড ইউনিয়ন ডিবেটিং সোসাইটিতে বা অক্সফোর্ড ইউনিয়নের বিতর্কসভায় ভাষণ দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু আচমকাই শেষ মুহূর্তে আয়োজকরা সেই অনুষ্ঠান স্থগিত করেছে এবং নতুন সময়ে সেই অনুষ্ঠান করার আর্জি জানিয়েছে৷” রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঠিক কী কারণে ভাষণের কিছুক্ষণ আগে অনুষ্ঠান স্থগিত করে দেওয়া হয়েছে, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। স্বরাষ্ট্র দফতর বলেছে, ‘কিছুক্ষণ আগে কিছু অপ্রত্যাশিত সমস্যার কারণ উল্লেখ করে আয়োজকদের তরফে ফোন করা হয়৷ বলা হয়, অক্সফোর্ড ইউনিয়নে আজ যে অনুষ্ঠান ছিল, তা বাতিল হয়ে গিয়েছে।’
এদিন দুপুর আড়াইটে নাগাদ ওই অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। বিকেল ৫টা নাগাদ নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দেওয়ার কথা ছিল মমতার।

Related articles

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...