Wednesday, May 13, 2026

লটারি জিতে কোটিপতি হয়ে গেলেন কাঁকড়াবিক্রেতা!

Date:

Share post:

সারাজীবন কাঁকড়া ধরে আর বেচে জীবন চলত। বিনোদন বলতে ছিল লটারির টিকিট কেনা। তাও ওই কাঁকড়া বেচার যৎসামান্য টাকা থেকে লুকিয়ে চুরিয়ে। সেই লটারিই খুলে দিল ভাগ্য। কোটি টাকা জিতে রাতারাতি কোটিপতি।
এমন ঘটনা তো সিনেমায় আকছার হয়। কিন্তু বাস্তবেও এমনটাই ঘটেছে। সুন্দরবনের মৎস্যজীবী সন্তোষ দলুই এখন রীতিমতো হিরো হয়ে গেছেন। দিন কয়েক আগেও যিনি সরবেড়িয়ার মেছুয়া বাজারের এককোণে কাঁকড়ার ঝুড়ি নিয়ে চুপচাপ বসে থাকতেন, তাঁর নাম এখন সকলের মুখে মুখে।
পরিজন বলতে স্ত্রী আর চার মেয়ে। কাঁকড়া বিক্রির সামান্য কটা টাকা দিয়ে এলগুলো পেট চালাতে হত। স্ত্রীর সঙ্গে নিত্য অশান্তি হত লটারির টিকিট কেনা নিয়ে। সংসারের টাকা থেকে কেন রোজ রোজ লটারির টিকিট কেনা, এই নিয়ে রোজ চলত অশান্তি। এভাবেই কেটে যাচ্ছিল দিনের পর দিন। মঙ্গলবারও বিহার সরকারের লটারির টিকিট কিনেছিলেন। কিন্তু ছন্দপতন হল বুধবার। রোজকারের অভ্যাসমতো বুধবারও লটারির টিকিট কিনতে গেছিলেন। তার আগে একবার গতদিনের টিকিটের নাম্বার মিলিয়ে নেওয়া। কিন্তু একী! চার্টবুকে এ যে তাঁরই নাম্বার!
জানাজানি হতে বেশি সময় লাগেনি। সন্তোষ দলুইয়ের নাম এখন মুখে-মুখে ঘরে-ঘরে ফিরছে।
এত টাকা দিয়ে কী করবেন? চার মেয়েই লেখাপড়া করতে চায়। ওদের ইচ্ছেমতো পড়তে দেব। আর ঘরের দাওয়াটা বড় নিচু। ফি-বছর জল ঢুকে যায় ঘরে। ঘরটা পাকা করতে হবে আর মাটি ফেলে উঁচু করতে হবে । আপাতত এই দুই স্বপ্নপূরণের আশায় সন্তোষ দলুই।

Related articles

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...