Saturday, March 14, 2026

আজ সাংবাদিক বৈঠক করছেন না শুভেন্দু অধিকারী, জল্পনা জিইয়ে বিবৃতি ঘনিষ্ঠের

Date:

Share post:

রবিবার সাংবাদিক বৈঠক করে অবস্থান স্পষ্ট করার কথা ছিল শুভেন্দু অধিকারীর। কিন্তু জল্পনা জিইয়ে রাখলেন তিনি। আজ তিনি কোনও সাংবাদিক বৈঠক করছেন না বলে জানালেন শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ তৃণমূল নেতা কনিষ্ক পণ্ডা।

এভাবে একসঙ্গে থাকা যায় না, শুভেন্দুর সেই বক্তব্যের পর শুভেন্দু অধিকারী বিগত তিনমাস ধরে জল্পনার পারদ চড়িয়েই চলেছেন। তৃণমূলের থেকে দূরত্ব বাড়িয়ে তিনি সমান্তরাল জনসংযোগ চালিয়ে গিয়েছেন। অরাজনৈতিক মঞ্চ থেকে নানা মন্তব্য করে বার্তা দিয়েছেন। রবিবার তাঁর সাংবাদিক বৈঠক ঘিরে জল্পনার পারদ চড়ছিল। তিনি কী বিবৃতি দেন, তৃণমূলেই থাকেন নাকি তৃণমূল ছেড়ে অন্য কোনও দলে যোগ দেন, নাকি তিনি নতুন দল গড়েন, তা স্পষ্ট হয়ে যাবে বলে আশা করেছিল রাজনৈতিক মহল। কিন্তু শুভেন্দু ঘনিষ্ঠের বিবৃতিতে সেই জল্পনা থেকেই গেল।

শুভেন্দু অধিকারী কবে কোথায় সাংবাদিক বৈঠক করবেন তা নিয়ে শুভেন্দু-ঘনিষ্ঠ কনিষ্ক জানিয়েছেন, শুভেন্দু অধিকারী আজ সাংবাদিক বৈঠক করছেন না। তবে খুব তাড়াতাড়িই তিনি জানাবেন তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ কী হতে চলেছে। তিনি দক্ষিণ কলকাতার কোনও জায়গায় সাংবাদিক বৈঠক করে সবকিছু সামনে আনবেন। তিনি কী করবেন, কোথায় যাবেন, সবকিছু স্পষ্ট হবে হয়ে যাবে।

আরও পড়ুন-শিলিগুড়ির হাসমি চকে বিমল গুরুং বিরোধী জয়বাংলার বিক্ষোভ

spot_img

Related articles

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...