Wednesday, May 13, 2026

আইবি অফিসারের ভুয়ো পরিচয়ে লক্ষাধিক টাকার প্রতারণা

Date:

Share post:

সুমন করাতি: আধিকারিক পরিচয় দিয়ে আইবি ডিপার্টমেন্টে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ। চাঞ্চল্য হুগলির কোন্নগরে। অভিযোগ, কোন্নগর সাধুর গলির বাসিন্দা অপূর্ব নন্দী নিজেকে আইবি অফিসার পরিচয় দিয়ে বেশ কয়েকজন বেকার যুবকের থেকে প্রায় আট লক্ষ টাকা নিয়েছেন। বিভিন্ন জেলার ছেলেদের থেকে আইবি ডিপার্টমেন্টে চাকরি দেবে বলে টাকা নেন অপূর্ব। এমনকী, যুবকদের আইবি ডিপার্টমেন্টের ভুয়ো নিয়োগপত্র দেওয়া হয় বলে অভিযোগ। পরে যাচাই করে যুবকরা জানতে পারেন, তাঁদের সঙ্গে প্রতারণা হয়েছে। এরপর উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেন প্রতারিতরা।

আরও পড়ুন:কেক-মোয়া-পাটালি এবার ঘরে বসে অনলাইনেই

স্থানীয় প্রাক্তন কাউন্সিলর তন্ময় দেব জানান, এর আগেও অপূর্ব নন্দী নিজেকে আইবি অফিসার পরিচয় দিয়ে এরকম প্রতারণা করেছেন। পুলিশের হাতে ধরাও পড়েছিলেন। ঘটনা জানাজানি হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Related articles

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...