Saturday, June 20, 2026

জুনিয়র মির্ধার মৃত্যুর ঘটনায় এক ক্লাবকর্তার প্রাক্তন পুত্রবধূকে জেরা CBI-এর

Date:

Share post:

প্রায় ৯ বছর আগে, ২০১১ সালে সফটওয়্যার ইঞ্জিনিয়ার জুনিয়র মির্ধার রহস্যজনক মৃত্যুর ঘটনায় কলকাতার একটি নামী ফুটবল ক্লাবের পূর্বতন কর্মকর্তার প্রাক্তন পুত্রবধূকে সিজিও কমপ্লেক্সে ডেকে বুধবার CBI জেরা করেছে। জুনিয়রের মৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন করা হয় তাঁকে। ঘণ্টা তিনেক জিজ্ঞাসাবাদের পর তাঁকে ছাড়া হয়।

আরও পড়ুন : পিছিয়ে গেল শুনানি, আপাতত বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়

কে জুনিয়র মৃধা? ব্রাজিলের ফুটবলার জুনিয়রে’র ভক্ত ছিলেন বরানগরের সমরেশ মৃধা। শখ করে তাই একমাত্র ছেলের নাম রেখেছিলেন জুনিয়র। পেশায় সফটওয়্যার ডেভলপার ছিলো জুনিয়র মৃধা।বরাহনগরের নিম্ন মধ্যবিত্ত বাড়ির জুনিয়র প্রেমে পড়েন মুনমুন-এর সঙ্গে। মুনমুনের আসল নাম প্রিয়াঙ্কা চৌধুরি। জুনিয়র জানতে পারেন মুনমুন আসলে বিবাহিত। ভাল নাম প্রিয়াঙ্কা চৌধুরি। মোহনবাগানের এক প্রাক্তন কর্তার পুত্রবধূ ছিল প্রিয়াঙ্কা। প্রেমের টানে সম্পর্ক এগোতে থাকে । ২০১১ সালের ১২ জুলাই রাত সাড়ে আটটার পর নিজের বাইক নিয়ে বেরিয়ে যায় জুনিয়র। তাড়াহুড়ো দেখিয়ে বাড়িতে জানিয়ে যায় সে, মুনমুন সঙ্গে দেখা করতে যাচ্ছে । ওইদিনই, ২০১১ সালের ১২ জুলাই বেলঘরিয়া এক্সপ্রেসের ধারে মৃত অবস্থায় পাওয়া যায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার জুনিয়র মির্ধাকে। প্রথমে এটিকে নিছক দুর্ঘটনা বলে মনে করা হয়েছিল। ময়নাতদন্তের পর জানা যায়, তাঁকে পিছন থেকে গুলি করা হয়েছে। বুলেট উদ্ধার হয় শরীর থেকে।

বরাহনগর থানায় FIR হয় ১৩ জুলাই ২০১১। এরপর CID ঘটনার তদন্তে নামে ২০১৭ সালে। সল্টলেকের মুনমুনদের বাড়ির কাছের সিসিটিভি ফুটেজে দেখা যায় জুনিয়র মৃধা বাইক নিয়ে ঢুকছেন। কিন্তু কখন তিনি ওই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন তার কোন ফুটেজ পায়নি পুলিশ ।
জানা যায়, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের সূত্র ধরে তাঁর সঙ্গে পরিচয় হয়েছিল এক নামী ক্লাবের প্রাক্তন কর্মকর্তার প্রাক্তন পুত্রবধূর সঙ্গে। ওই তরুণীর সঙ্গে ঘনিষ্ঠতাও তৈরি হয় জুনিয়রের। ঘটনার দিন তিনি ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে ফোন করেন। CID তদন্ত নিয়ে জুনিয়রের পরিবারের অসন্তোষ থাকায় তাঁরা CBI তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট CBI তদন্তের নির্দেশ দেয়। ওই তদন্তেই ডাকা হয় ওই ফুটবল ক্লাবকর্তার প্রাক্তন পুত্রবধূকে।

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...