Thursday, June 4, 2026

আইএফএ শিল্ডের শেষ চারে মহামেডান

Date:

Share post:

সদ্য আই লিগে কোয়ালিফাই করা মহামেডান এসসি এবার ঢেলে দল সাজিয়েছে । দ্বিতীয় ডিভিশনে দুর্দান্ত পারফরম্যান্স করে আই লিগে কোয়ালিফাইয়ের পর আইএফএ শিল্ডেও দারুণ খেলছেন ফিলিপ আদজারা। এদিন আইএফএ শিল্ডের কোয়ার্টার ফাইনালে শক্তিশালী গোকুলাম কেরালাকে ১-০ গোলে হারিয়ে শেষ চারে পৌঁছে গেল মহামেডান। বাংলার এই প্রধানের হয়ে জয়সূচক গোলটি করেছেন তীর্থঙ্কর সরকার। ম্যাচের ৮ মিনিটের মাথায় দুরন্ত গতি উঠে আসা আদজাকে বক্সের মধ্যে ফাউল করে পেনাল্টি দেন গোকুলামের গোলরক্ষক উবেইদ। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দিতে কোনও ভুল করেননি তীর্থঙ্কর। গত ম্যাচে বিএসএস স্পোর্টিংকে ৭-২ গোলে হারানো গোকুলাম এরপর সমতায় ফেরার বেশ কয়েকটা সুযোগ অবশ্য পেয়েছিল, তবে তার সদ্ব্যবহার করতে পারেনি। ১৬ ডিসেম্বর শিল্ডের সেমিফাইনালে মহামেডানের প্রতিপক্ষ রিয়াল কাশ্মীর। যারা এদিন সার্দান সমিতিকে ১-০ গোলে হারিয়েছে। কাশ্মীরের হয়ে ম্যাচের ২২ মিনিটে জয়সূচক গোলটি করেন দানিশ ফারুক।

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...