Thursday, June 25, 2026

ভগবতের পরে তেজেন্দ্রর বাড়িতে তৃণমূল প্রতিনিধি দল

Date:

Share post:

তেজেন্দ্র নারায়ণের (Tejendra narayan Majumder) সঙ্গে আরএসএস প্রধান মোহন ভগবতের(Mohan Bhagobat) সাক্ষাতের ২৪ ঘণ্টার মধ্যেই বিশিষ্ট সরোদ শিল্পীর বাড়িতে শাসকদলের প্রতিনিধি দল। সোমবার, সেখানে যান তৃণমূলের রাজ্যসভার সাংসদ মণীশ গুপ্ত (Manish Gupta)। প্রায় ঘণ্টাখানেক তাঁদের মধ্যে কথাবার্তা হয় বলে সূত্রের খবর।

সংবাদমাধ্যমকে মণীশ গুপ্ত জানান, তৃণমূলের কর্মসূচি ‘বঙ্গধ্বনি’ (Banga dhwani) নিয়ে তেজেন্দ্রনারায়ণের সঙ্গে তাঁদের আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে কিছুই জানাননি প্রখ্যাত সরোদবাদক।

দুদিনের বঙ্গ সফরে এসে তেজেন্দ্রনারায়ণ মজুমদারের বাড়িতে যান আরএসএস প্রধান মোহন ভগবৎ। তাঁদের মধ্যে দীর্ঘক্ষণ কথা হয়। পরে সরোদশিল্পী জানান, ধ্রুপদী সঙ্গীতের যথেষ্ট আগ্রহ রয়েছে আরএসএস(RSS) প্রধানের। এর পরেই রাজ্য রাজনীতিতে জল্পনা বাড়ে। সোমবার দুপুরে তেজেন্দ্রনারায়ণের বাড়ি যা যান মণীশ গুপ্ত-সহ তৃণমূলের কয়েকজন প্রতিনিধি। তবে এ বিষয়ে আর সংবাদমাধ্যমকে কিছু জানাননি তেজেন্দ্রনারায়ণ মজুমদার।

আরও পড়ুন-কৃষি আইন ইস্যুতে ফের অনশনের হুমকি আন্না হাজারের

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...