Saturday, June 20, 2026

ফের রাজ্যপালের নিশানায় রাজ্য সরকার

Date:

Share post:

ফের রাজ্যপাল(governor)জগদীপ ধনকড়ের(jagdeep dhankar) নিশানায় রাজ্য সরকার । বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরুদ্ধে তোপ দেগে রাজ্যপাল বলেন, রাজ্যে কোনও আইনের শাসন নেই। রাজ্যে নৈরাজ্য চলছে। সব কিছু জেনেও চুপ করে সবাই বসে আছে।
এমনকি তার অভিযোগ, পুলিশ(police) রাজনীতি করছে। পুলিশ কাজ করছে রাজনৈতিক ভাবে।রাজ্যপাল দাবি করেছেন, সংবিধানের(constitution) কাছে সকলেই দায়বদ্ধ। তিনি নিজে সংবিধান কখনও লঙ্ঘন করেন না বলে দাবি করেছেন।
এদিন মুখ্যমন্ত্রীকেও নিশানা করেন তিনি । বলেন, সংবিধান মানছেন না মুখ্যমন্ত্রী(ChiefMinister)। তিনি অভিযোগ করেন, তাকে না জানিয়েই একাধিক কাজ করছে রাজ্য সরকার(state government)। এমনকি তার পাঠানো রিপোর্টকে ভুল বলে দাবি করে রাজ্য সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ আনেন তিনি।
বরং তার সাফাই, রাজ্যপাল একটি সাংবিধানিক পদ। আমি কখনও সংবিধান লঙ্ঘন করিনা। সংবিধান রক্ষা করা আমার দায়িত্ব।
এদিন তিনি অভিযোগ করেছেন , অসৎ উপায়ে অর্থ উপার্জন চলছে। রাজ্যে নৈরাজ্য চলছে বলে সরাসরি অভিযোগ করেছেন তিনি। রাজ্যে কোনও আইনের শাসন নেই, এমন মন্তব্যও শোনা গিয়েছে এদিন তার বক্তব্যে । যদিও শাসকদলের পক্ষ থেকে তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কোনও মন্তব্য এখনও পর্যন্ত করা হয়নি।

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...