Wednesday, May 13, 2026

কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির বদলি

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের (Calcutta high court) অন্যতম দুই বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় (sanjeev banerjee) ও জয়মাল্য বাগচিকে (joymalyo bagchi) অন্য রাজ্যের হাইকোর্টে বদলি করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় মাদ্রাজ হাইকোর্টের (madras high court) প্রধান বিচারপতির দায়িত্ব নিচ্ছেন। অন্যদিকে বিচারপতি জয়মাল্য বাগচি যোগ দিচ্ছেন অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে (andhra high court)। কয়েক মাস আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি ও বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন।

কলেজিয়ামের সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বিভিন্ন হাইকোর্টের বিচারপতিদের বদলির নির্দেশ এসেছে। জম্মু-কাশ্মীর হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল যোগ দেবেন কলকাতা হাইকোর্টে। মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি পদে দায়িত্ব নিতে চলা বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বেঞ্চ করোনা পরিস্থিতিতে দুর্গোৎসব সহ অন্যান্য উৎসবে মণ্ডপে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারির মত ঐতিহাসিক রায় দিয়েছিল।

 

Related articles

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...