Tuesday, June 23, 2026

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে ডেপুটি নির্বাচন কমিশনার

Date:

Share post:

বঙ্গে বেজে গেল ভোটের দামামা। আজ, বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা প্রশাসনকে নিয়ে বৈঠকে বসলেন জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটি কমিশনার (Deputy Election Commissioner) সুদীপ জৈন (Sudip Jain)। এই বৈঠকে আসন্ন বিধানসভা ভোটের (Assembly Election) প্রস্তুতি ও আইনশৃঙ্খলার অবস্থা নিয়ে আলোচনা হওয়ার কথা বলে সূত্রের খবর। করোনা পরিস্থিতিতে বিহারে কীভাবে ভোট হয়েছে, তা এই বৈঠকে ভিডিও কনফারেন্সে জানাবেন বিহারের আধিকারিকরা।

অন্যদিকে, এদিন বিকাল ৩টা নাগাদ ডেপুটি নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করবেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্রসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম এবং রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র, নবান্ন সূত্রে এমনটাই জানা গিয়েছে। এরপরই রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন সুদীপ জৈন। মধ্য কলকাতার একটি হোটেলে এই বৈঠক হবে।

আগামীকাল, শুক্রবার একইভাবে উত্তরবঙ্গের জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করবেন সুদীপ জৈন

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...