Saturday, May 23, 2026

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অর্থ সবসময় ধর্ষণ নয়, জানাল হাইকোর্ট

Date:

Share post:

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অর্থ সবসময় ধর্ষণ নয়৷ দীর্ঘদিন ধরে কোনও মহিলা নিজের ইচ্ছায় কারও সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুললে তা ধর্ষণ বলে বিবেচিত হবে না৷ সম্প্রতি এমনই রায় দিয়েছে দিল্লি হাইকোর্ট৷
আদালতের বক্তব্য , ইচ্ছে না থাকা সত্ত্বেও কখনও কখনও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কাউকে যৌন সম্পর্কের জন্য প্ররোচনা দেওয়া হয়৷ তিনি ‘না’ বললেও এই ধরনের প্ররোচনা দেওয়া হয় বারবার৷ শুধুমাত্র সেক্ষেত্রেই কাউকে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে নির্যাতনের শিকার করা হয়েছে বলে ধরা যেতে পারে৷
দিল্লি হাইকোর্ট আরও বলেছে, ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ নম্বর ধারায় একে ধর্ষণ হিসাবে গণ্য করা হতে পারে৷ কিন্তু দিনের পর দিন দুজনের সহমতে যদি ঘনিষ্ঠতা হয় এবং তারা যদি যৌন সম্পর্ক স্থাপন করেন, সেক্ষেত্রে তিকে ধর্ষণ বলা যাবে না৷
সম্প্রতি এক ধর্ষণের মামলার প্রেক্ষিতে এই রায় দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
এক মহিলা নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাই কোর্টে অভিযোগ করেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন এক ব্যক্তি। পরে বিয়ে করতে অস্বীকার করেন তিনি।
ওই মামলার রায় দিতে গিয়ে বিচারপতি বিভু ভাকরু জানিয়েছেন, সবক্ষেত্রে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসকে ধর্ষণ হিসেবে গণ্য করা যায় না। দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্কে কোনও মহিলা সহমত হলে তা ধর্ষণ নয়। বরং বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্ককে তখনই ধর্ষণ হিসাবে গণ্য করা হবে যখন কেউ সাময়িক যৌন লালসার শিকার হবেন।

Related articles

কীভাবে পুরসভার অধিবেশন বেআইনি বাতিল: পুলিশি তদন্তের দাবিতে থানায় চেয়ারম্যানের

কলকাতা পুরসভা শুক্রবার নজিরবিহীন অধিবেশন বাতিলের সাক্ষী থেকেছে। তার পরে বিজেপির কাউন্সিলররা বিধায়কদের নেতৃত্বে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal...

শহরে আসছেন মার্কিন বিদেশ সচিব রুবিও: পরিদর্শনই উদ্দেশ্য

কোয়াড বৈঠকে যোগ দিতে তিনদিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। শনিবার কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।...

৩ কাউন্সিলরেই অনাস্থা! রাজ্য দখলের পরে কলকাতা পুরসভা দখলে বিজেপির হুঁশিয়ারিতে চক্রান্ত

কলকাতা পুরসভায় নজিরবিহীন অধিবেশনের সাক্ষী থেকেছেন শুক্রবার কাউন্সিলররা। বৈঠক ডাকা, বাতিল, ক্লাব রুমে অধিবেশনের মতো ঘটনাও ঘটেছে। এরপরই...

উল্লাস-উন্মাদনায় জমজমাট সেলিব্রেশন, অস্কারকে আকুতি সমর্থকদের

  ইস্টবেঙ্গল ( East Bengal) ক্লাবে জমজমাট সেলিব্রেশন। আইএসএল (ISL) জয়ের পর শুক্রবার ক্লাব তাঁবুতে আবেগের বিস্ফোরণ। সমর্থকদের নিয়ে...