Monday, June 22, 2026

হাথরস কাণ্ড: নির্যাতিতাকে গণধর্ষণের পর হত্যা, চার্জশিট পেশ সিবিআই-এর

Date:

Share post:

উত্তরপ্রদেশ পুলিশ কোনওভাবেই মানতে চায়নি হাথরসের তরুণীকে গণধর্ষণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ ছিল না গণধর্ষণের। তবে সিবিআইয়ের তরফের জানিয়ে দেওয়া হল চার অভিযুক্ত মিলে ওই তরুণীকে গণধর্ষণ করে খুন করেছে। সম্প্রতি এই মর্মে আদালতে চার্জশিট পেশ করা হয়েছে সিবিআইয়ের তরফে। শুধু তাই নয় তপশিলি জাতি উপজাতি আইনেও চার্জ আনা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। শুক্রবার এই তথ্য প্রকাশ্যে এনেছেন অভিযুক্ত পক্ষের আইনজীবী।

গত ১৪ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের হাথরসে ২০ বছরের এক দলিত যুবতীকে ধর্ষণের ঘটনা সামনে আসে। তথাকথিত উচ্চ জাতির চার যুবকের বিরুদ্ধে ওঠে ধর্ষণের অভিযোগ। চিকিৎসা চলাকালীন কিছুদিন পর মৃত্যু হয় ওই যুবতী। এরপর ৩০ সেপ্টেম্বর বিশাল পুলিশবাহিনীর উপস্থিতিতে পরিবারের সদস্য ছাড়াই রাতারাতি জ্বালিয়ে দেওয়া হয় যুবতীর মৃতদেহ। এই ঘটনা উত্তরপ্রদেশে পুলিশের অমানবিকতার নজির তুলে ধরে গোটা দেশে সাড়া ফেলে দেয়। যদিও চাপে পড়ে পুলিশের তরফে জানানো হয় পরিবারের ইচ্ছা অনুযায়ী শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। বারবার উত্তর প্রদেশের পুলিশ প্রধানকে বলতে শোনা যায় ওই যুবতীকে ধর্ষণ করা হয়নি। অবশ্য মৃত্যুকালীন জবানবন্দিতে যুবতী স্পষ্ট জানায় তাকে ধর্ষণ করা হয়েছে। সব মিলিয়ে আসল সত্য ধামাচাপা দেওয়ার অভিযোগ ওঠে উত্তর প্রদেশে পুলিশের বিরুদ্ধে।

আরও পড়ুন:‘দলত্যাগী’রা ৩১ মে’র পর আবার তৃণমূলে ফেরার জন্য লাইন দেবেন, জানালেন জ্যোতিপ্রিয়

প্রবল চাপের মুখে পড়ে উত্তর প্রদেশে পুলিশের তরফে হাথরস মামলা তুলে দেওয়া হয় সিবিআই-এর হাতে। অক্টোবর মাসের সুপ্রিম কোর্টের তরফে জানানো হয় হাইকোর্টের পর্যবেক্ষণে গোটা মামলার তদন্ত করবে সিবিআই। এরপর চলতি সপ্তাহের শুরুতে সিবিআই তদন্ত শেষ করার জন্য আদালতের কাছে সময় চায় আরও। এই মামলার আগামী শুনানি ২৭ জানুয়ারি তার মধ্যেই তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে।

Related articles

পরিবেশবান্ধব ফাইল নিয়ে বিধানসভায় স্বপন, অধিবেশন শুরুর আগে পুজো করলেন শুভেন্দু

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)।...

বিহার থেকে বাংলায় সক্রিয় নিম্নচাপ, দক্ষিণে হলুদ – উত্তরে কমলা সর্তকতা 

বর্ষার মরসুম (Monsoon) বাংলা জুড়ে। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই দফায় দফায় ভারী থেকে অতি...

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...