Saturday, March 14, 2026

জিতেন্দ্র তিওয়ারির পর বিশ্বজিৎ কুণ্ডুও জানালেন, তৃণমূল ছাড়ার প্রশ্নই নেই

Date:

Share post:

জল্পনা ছিলো তুঙ্গে৷ শনিবারের শাহি- দরবারে পদ্ম-পতাকা হাতে তুলে নেবেন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু৷ শুক্রবার রাতে দলের প্রবীণ সাংসদ সৌগত রায়কে কালনার এই বিধায়ক নিজেই জানিয়েছেন, তিনি তৃণমূলেই থাকছেন৷ দলবদলের প্রশ্নই নেই৷ বীরভূম তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল নিজেই ফোন করে বিশ্বজিৎকে দল না ছাড়তে বলেছিলেন বৃহস্পতিবার ৷ মন্ত্রী মলয় ঘটকও কথা বলেছিলেন ‘বিদ্রোহী’ এই বিধায়কের সঙ্গে৷ শেষপর্যন্ত বিদ্রোহের সমাপ্তি৷ রাতে নিজেই জানিয়েছেন, “ভুল বোঝাবুঝি আর নেই, দল ছাড়ার প্রশ্নও নেই৷”
প্রসঙ্গত, শুক্রবার রাতেই পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারিও জানিয়েছেন, তৃণমূলেই ছিলেন, আছেন এবং থাকবেন তিনি৷ ইস্তফাপত্রও প্রত্যাহার করেছেন জিতেন্দ্র তিওয়ারি৷

আরও পড়ুন- অমিত শাহের সভায় যোগ দিচ্ছেন মন্তেশ্বরের তৃণমূল বিধায়ক সৈকত পাঁজা: সূত্র

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...