Friday, June 26, 2026

নিজেদের যোগ্যতা নেই, “ব্যাভিচারী”দের টেনে দল চালাচ্ছে BJP: কটাক্ষ কাকলির

Date:

Share post:

একুশের হাইভোল্টেজ নির্বাচনের আগে রাজ্যজুড়ে দলবদলের হিড়িক। শাসক হোক কিংবা বিরোধী, দলবদলুদের স্রোত গেরুয়ামুখী। শনিবার যার মেগা-শো হতে মেদিনীপুরে অমিত শাহের (Amit Sha) সভায়। এমন পরিস্থিতিতে শাসক দলের অবস্থান এবং বর্তমান পরিস্থিতি নিয়ে তৃণমূল (TMC) ভবন থেকে সাংবাদিক বৈঠক করলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakali Ghosh Dastidar)। নেতাদের দল বদল থেকে কৃষক আন্দোলন একাধিক ইস্যুতে বিরোধীদের প্রতি আজ ক্ষোভ উগরে দিয়েছেন কাকলি।

ভোটের ঠিক আগেই দলবদল নিয়ে কাকলির মন্তব্য, “রাজনৈতিক চেতনার অধঃপতন হয়েছে, তাই কিছু নেতা তৃণমূল ছেড়ে বিজেপি-তে যাচ্ছেন। তাঁরা ভাবছেন, বিজেপি-তে গেলে হয়তো জিতে যাবেন। কিন্তু ভুল ভাবছেন। বিজেপি-র মতো ধর্মান্ধ ও সাম্প্রদায়িক দলকে বাংলার মানুষ মেনে নেবে না।ওঁরা আদর্শচ্যুত হয়েছেন। বুঝে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকলে তাঁদের অস্বচ্ছতা প্রকাশিত হবে। সেই কারণে বিধানসভা ভোটে তৃণমূল তাঁদের টিকিট দিত না, তাই বিজেপি-তে গিয়ে নাম লিখিয়েছেন ওঁরা।”

দলছুট নেতাদের উদ্দেশে কাকলি বলেন, “যাঁরা মনে করছেন বিজেপি-তে গেলেই জিতে যাব, তাঁদের অভিনন্দন জানাই। যে দল সব কিছু দিল সেই দলের সঙ্গে বেইমানি বাংলার মানুষ ভাল ভাবে নেবে না। আসা-যাওয়ার মধ্যে টেবিলের তলায় কী দেনা-পাওনা হল বাংলার মানুষ সব জানে।”

এখানেই শেষ নয়। সুর চড়িয়ে বিজেপিকে (BJP) কটাক্ষ করে কাকলি বলেন, “এত বছরে ওরা বাংলায় নেতা তৈরি করতে পারলেন না। যার কারণে বিপুল টাকা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুশৃঙ্খল দল ভাঙাতে হচ্ছে। ধার করে দল চালাচ্ছে রাজ্য বিজেপি। ব্যাভিচারী নেতাদের ওরা দলে টানছে।”

আরও পড়ুন-  মুম্বইয়ের ফ্ল্যাট থেকে থেকে উদ্ধার বাংলাদেশী তরুণীর মরদেহ 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...